কংগ্রেসের হাত ধরলেন কানহাইয়া কুমার, ফের সিলমোহর নজরবন্দির খবরে #BREAKING

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভগৎ সিংয়ের জন্ম তিথিতে কংগ্রেসে যোগ দিলেন কানহাইয়া কুমার এবং জিগনেশ মেভানি। কিছুদিন ধরেই এই যোগদানের আভাস দিচ্ছিল নজরবন্দি। খবরের জেরে রাজ্যের বাম সমর্থকদের অকথ্য গালিগাল বর্ষিত হয় নজরবন্দির ওপর। কিন্তু এবার সব জল্পনার অবসান। কংগ্রেসের হাত ধরলেন কানহাইয়া কুমার ও জিগনেশ মেভানি, ফের সিলমোহর পড়ল নজরবন্দির খবরে। স্বাভাবিকভাবেই টগবগ করে ফুটছে কংগ্রেস হাই কম্যান্ড।

আরও পড়ুনঃ TET পরীক্ষার বিজ্ঞপ্তি জারি, প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে প্রচুর শিক্ষক নিয়োগ।

বিজেপি বিরোধীতায় নিজেদের প্রতিষ্ঠিত করা যুব আইকন কানহাইয়া কুমার আর জিগনেশ মেভানি কংগ্রেসে যোগ দেওয়ার ফলে বিজেপি বিরোধী ছাত্র যুবর প্রতি বড় বার্তা দিতে পারবে কংগ্রেস। কংগ্রেসের পুনরুজ্জীবনের ক্ষেত্রে এই দুই তরুণের যোগ খুবই তাৎপর্যপূর্ণ মনে করেছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারনা, কানহাইয়া যেমন বড় মঞ্চ পেলেন কংগ্রেসের হাত ধরে। ঠিক তেমনই বিহারের দলের সম্প্রসারণের ক্ষেত্রে কানহাইয়ার জনপ্রিয়তাকে কাজে লাগাতে পারবে কংগ্রেস। একইভাবে জিগনেশের হাত ধরে গুজরাতের বড় অংশ নিজেদের দখলে নিতে পারবে রাহুলের দল।

বাম ছাত্র আন্দোলনের মুখ, মানুষের মন ছুঁয়ে যাওয়া কানহাইয়া প্রবল জনপ্রিয়তা পেলেও ২০১৯ এর ভোটে সেই জনপ্রিয়তার তেমন ছাপ খুঁজে পাওয়া যায়নি ভোটবাক্সে। কিন্তু তাঁর বিতর্ক বুদ্ধিমত্তা এবং রাজনৈতিক জ্ঞান তাঁকে দেশের রাজনীতির ব্লু আইড বয় হতে সাহায্য করেছে। কানহাইয়া কুমারের সাথে ডিবেট লড়তে এসে ততলে গেছেন খোদ সম্বিত পাত্রর মত বিজেপি মুখপাত্রও।

অন্যদিকে জিগনেশ মেভানিও বড় নাম রাজনীতির ক্ষেত্রে। গুজরাটের গত বিধানসভা নির্বাচনেই নিজের জাত চিনিয়েছিলেন তিনি। জয়ী হয়েছিলেন বিজেপি তথা অমিত শাহ বা নরেন্দ্র মোদীর গড় থেকে। ওয়াকিবহাল মহলের মতে, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সুস্মিতা দেব, জিতিন প্রসাদ এবং প্রিয়াঙ্কা চতুর্বেদীর মতো তরুণ মুখেরা কংগ্রেসের হাল ছাড়ার পর দল এখন খুঁছে নতুন মুখেদের। যাঁদের কাঁধে ভর দিয়ে ‘২৪ এর লক্ষ্যে নতুন ঘুঁটি সাজাবেন বর্ষীয়ান নেতারা। 

কংগ্রেসের হাত ধরলেন কানহাইয়া কুমার ও জিগনেশ মেভানি 

কংগ্রেসের হাত ধরলেন কানহাইয়া কুমার
কংগ্রেসের হাত ধরলেন কানহাইয়া কুমার

ভগত সিংয়ের জন্মদিন উপলক্ষে এদিন তারা দুজনেই দিল্লির আইটিও-তে শহিদ স্মারকে মালা দিতে যান। রাহুল গান্ধীও সেখানেই উপস্থিত ছিলেন। এরপরেই আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের হাত ধরলেন কানহাইয়া কুমার এবং জিগনেশ মেভানি। বিজেপিকে পরাস্ত করার কৌশল হিসেবে এই মূহুর্তে কংগ্রেসের তুরুপের তাস হতে পারেন কানহাইয়া-জিগনেশই। সূত্রের খবর ২০২৪ এর ভোটে প্রার্থী করা হবে এই তরুণ মুখেদের। সাথে থাকবে অবশ্যই প্রশান্ত কিশোরের ভোট কৌশল! সর্বোপরি ২০১৪ নির্বাচনে বিজেপি কে ক্ষমতাচ্যুত করাই লক্ষ। 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর