Murder: শিশুকে খুনের পর গলার নলি কেটে নৃশংস হত্যাকাণ্ড, প্লাস্টিকে উদ্ধার ছিন্নভিন্ন দেহ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: এক নৃশংস হত্যাকাণ্ড! এক ১২ বছরের শিশুকে প্রথমে শ্বাসরোধ করে খুন, এরপর পাথর দিয়ে মাথা থেতলে দেয় অভিযুক্তদের দল। এখানেই শেষ নয় ছাগল কাটার ছুরি দিয়ে মৃতদেহের গলার নলিও কেটে প্লাস্টিকের ব্যাগে মুড়িয়ে ফেলে দেয়। পরে ছিন্নভিন্ন দেহ উদ্ধার করে পুলিশ। তদন্ত শুরু হতেই অভিযুক্তদের নাবালকদের গ্রেফতার করা হয়। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে।

আরও পড়ুন: বলিউডে জায়গা করা সহজ ছিল না, একনজরে অভিনেতার জার্নি

মধ্যপ্রদেশের সেওনি জেলায় এমন নৃশংস হত্যাকাণ্ডের নজির পাওয়া গিয়েছে। চাঞ্চল্যকর বিষয়টি হল অভিযুক্ত সকলে নাবালক। স্থানীয় এক বাসিন্দা প্রথমে রাস্তার ধারে একটি ব্যাগ দেখতে পান। ওই ব্যাগে রক্তের ছাপ দেখতে পেয়ে বারঘাট থানায় খবর দেন তিনি। পুলিশ এসে ব্যাগ খুলতেই এক শিশুর ছিন্নভিন্ন দেহ বেরিয়ে আসে। পুলিশ সূত্রে খবর, মৃতদেহের মাথা থেঁতলে দেওয়া হয়েছে এবং গলার নলিও কাটা। খুনের অভিযোগে এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। আদালতে পেশ করা হলে ধৃতদের ১৪ দিনের জন্য সংশোধনাগারে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

শিশুকে খুনের পর গলার নলি কেটে নৃশংস হত্যাকাণ্ড, গ্রেফতার ৩ নাবালক

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত নাবালকদের বয়স ১১, ১৪ ও ১৬ বছর। ঘটনার দিন সিওনি জেলা সদর থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে মাগারকাঠা গ্রামের একটি নির্জন স্থানে ১২ বছর বয়সী ছেলেটিকে ডেকে নিয়ে যায়। প্রথমে সাইকেলের চেন দিয়ে শ্বাসরোধ করে গলা চেপে ধরলে চিৎকার করতে শুরু করে কিশোর। সেইসময় একটি বড় পাথর দিয়ে মাথা থেঁতলে দেওয়া হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এমনকি মৃত্যু নিশ্চিত করতে ধারাল অস্ত্র দিয়ে গলার নলি কেটে দেয়। এরপর দেহ একটি প্লাস্টিকে ভরে পাথরের স্তুপের কাছে ফেলে পালিয়ে যায় তিনজন।

শিশুকে খুনের পর গলার নলি কেটে নৃশংস হত্যাকাণ্ড, গ্রেফতার ৩ নাবালক
শিশুকে খুনের পর গলার নলি কেটে নৃশংস হত্যাকাণ্ড, গ্রেফতার ৩ নাবালক

স্থানীয় এক মহিলা এই প্লাস্টিক দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্ত জারি রেখেছে পুলিশ। ধৃত তিন নাবালক কেন এমন নৃশংস কীর্তি ঘটাল, মৃত কিশোরের সঙ্গে কি শত্রুতা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

শিশুকে খুনের পর গলার নলি কেটে নৃশংস হত্যাকাণ্ড, গ্রেফতার ৩ নাবালক

শিশুকে খুনের পর গলার নলি কেটে নৃশংস হত্যাকাণ্ড, গ্রেফতার ৩ নাবালক
শিশুকে খুনের পর গলার নলি কেটে নৃশংস হত্যাকাণ্ড, গ্রেফতার ৩ নাবালক

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত