নজরবন্দি ব্যুরো: বলিউডের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন ভিকি কৌশল। নিজের অভিনয় প্রতিভার মাধ্যমে দর্শকদের মনে বিশেষভাবে দাগ কেটেছেন তিনি। তাঁর অনুরাগীদের সংখ্যাও নেহাত কম নয়। তবে ইন্ডাস্ট্রির সঙ্গে যোগ থাকলেও প্রথম থেকেই বলিপাড়ায় জায়গা করে নেওয়াটা সহজ ছিল না। বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে। আজ ভিকি কৌশলের জন্মদিনে একনজরে দেখে নিন তাঁর সফলতার জার্নি।
আরও পড়ুন: Bollywood: রাঘব-পরিণীতির বিয়ে নিয়ে কেন চিন্তিত ছিলেন! অবশেষে মুখ খুললেন অভিনেত্রীর মা


২০১২ সালে অনুরাগ কাশ্যপের ‘গ্যাংস অফ ওয়াসিপুর’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে বলিউডে যাত্রা শুরু। ২০১৫ সালে ‘মাসান’ ছবিতে প্রথম মূল চরিত্রে অভিনয় করেন। ২০১৮ সালের ‘রাজি’ এবং ‘সঞ্জু’ ছবিতে তাঁর অভিনয় বিপুল প্রশংসা পায় এবং ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ইন সাপোর্টিং রোল পুরষ্কার তাঁর ঝুলিতে আসে। ২০১৯ সালে ভিকি কৌশলের অভিনীত ছবি ‘উড়ি দ্য সার্জিকাল স্ট্রাইক’- এর জন্য জাতীয় পুরষ্কার পান। ২০২১ সালে তাঁর ছবি ‘সর্দার উধাম সিং’ সমালোচকদের প্রশংসা কুড়ায়।

১৯৮৮ সালের ১৬ মে মুম্বইয়ে জন্ম ভিকি কৌশলের। তাঁর বাবা শ্যাম কৌশল বলিউডের একজন পরিচিত অ্যাকশন স্টান্ট ডিরেক্টর। ২০০৯ সালে মুম্বইয়ের রাজীব গান্ধী ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে গ্র্যাজুয়েশন শেষ করেন তিনি। এরপর চাকরির খোঁজ শুরু হলে ভিকি উপলব্ধি করেন তিনি আসলে অভিনেতা করতে চান।



অভিনেত্রী হারলিন শেঠির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে শোনা গিয়েছিল। পরে সম্পর্কে ভাঙন ধরে। এরপর ২০১৯ সাল থেকে বলিউড ডিভা ক্যাটরিনা কইফের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে কানাঘুষো শোনা যায়। সমস্ত জল্পনায় শিলমোহর দিয়ে ২০২১ সালের ৯ ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফ। তাঁর ভাই সানি কৌশল বলিউডের একজন অভিনেতা।
বলিউডে জায়গা করা সহজ ছিল না, অভিনেতার জন্মদিনে জানুন নানা বিষয়ে









