তালিকায় RSS প্রধান! ট্যুইটারে ব্লু টিক গায়েব মোহন ভাগবতের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ তালিকায় RSS প্রধান! দেশের উপরাষ্ট্রপতির পর এবার ট্যুইটারে নিজের নামের পাশ থেকে ব্লু টিক খোয়ালেন RSS প্রধাণ মোহন ভাগবত। এমনিতেই দেশ জুড়ে বিতর্ক আর জল্পনা মিলিয়ে জোর চর্চায় ছিলো উপরাষ্ট্রপতির ট্যুইটার অ্যাকাউন্টে ব্লু টিকা গায়েব হওয়া নিয়ে। যদিও তার কিছু সময়ের মধ্যেই ফিরে আসে সেই ‘নীল সংকেত’। তবে তার পরেই এবার নীল টিক উড়ে যাওয়ার তালিকায় নাম যোগ হল সংঘপ্রধান মোহন ভাগবতের।

আরও পড়ুনঃ কামারহাটির প্রশাসক করুন, নাহলে তাড়িয়ে দিন! লাইভেই দিদির কাছে আবদার মদনের

কিছুদিন আগেই ভারত সরকারের সাথে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলির তরজা শুরু হয়েছে এই তরজা প্রধানত ভারত সরকারের সোশ্যাল মিডিয়ার উপর তৈরি কিছু নতুন নিয়ম কে কেন্দ্র করে। শুধু তরাজাতেই সীমাবদ্ধ থাকেনি ঘটনা, শেষে মামলা গড়ায় আদালত পর্যন্ত। ভারতে ব্যবসা করতে হলে কেন্দ্রের ডিজিটাল মিডিয়ার আইন মেনে চলতে হবে বলে সাফ নির্দেশ দেয় দিল্লি হাই কোর্ট।

তারপরই সুর নরম করে টুইটার। সংস্থাটি জানায়, দেশের আইন মেনেই ইউজারদের গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করা হবে। কিন্তু মামলা যে আদৌ মেটেনি তা স্পষ্ট করে এবার উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ‘ব্লু টিক’ মুছে দেয় মার্কিন মাইক্রো-ব্লগিং সাইটটি। যদিও কিছু ঘন্টা পর আবার সেই ব্লু টিক ফিরিয়ে দেওয়া হয় উপরাষ্ট্রপতির অ্যাকাউন্টে।

কিন্তু এই ব্লুটিক এর অর্থ কি? এই ব্লুটিক এর অর্থ হল ওই ব্যক্তির অ্যাকাউন্টটি ভেরিফাইড। তবে ট্যুইটারের নিয়ম অনুযায়ি কোন ব্যাক্তি যদি ৬ মাস বা তার বেশি সময় ট্যুইটারে নিষ্ক্রিয় থাকেন তাহলে তাঁর নামের পাশ থেকে ব্লু টিক সরিয়ে নেয় ট্যুইটার। কোন কোন ক্ষেত্রে কোন ব্যাক্তির নামে একাধিক অ্যাকাউন্ট থাকলে ফেক কিনা যাচাই করার জন্যও।

তালিকায় RSS প্রধান! তবে ইতিমধ্যে মোহন ভগবত সহ একাধিক নেতার ট্যুইটার অ্যাকাউন্ট থেকে ণিল টিক সরিয়ে নেওয়া হয়েছে। তবে তাঁদের বক্তব্য সেক্ষেত্রে আগে জানানো হয়নি তাঁদের। অনেকেই আবার প্রমাণ সহ জানিয়েছেন এই ধরণের বহু দিন ধরে নিষ্ক্রিয় অনেক ট্যুইটার হ্যান্ডেল আছে কিন্তু তাঁদের নামের পাশে ব্লু টিক জ্বলছে এখনো।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত