প্রকাশ্যে বিজেপির ১৯৫ জনের প্রার্থীতালিকা, নাম রয়েছে বাংলার ২০ জনের

বিজেপির প্রথম প্রার্থী তালিকায় জোর দেওয়া রয়েছে মহিলা ও যুবদের উপরসারা দেশে প্রথম দফার প্রার্থী ঘোষণা করল বিজেপি। দিনক্ষণ ঘোষণার আগেই প্রার্থী ঘোষণা। বেজে গেল ভোটের দামামা। 

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা নির্বাচন ২০২৪ এর জন্য প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। শনিবার ২ মার্চ সন্ধ্যায় ১৯৫ জনের প্রার্থী তালিকা ঘোষণা করা হল। যার মধ্যে রয়েছে বাংলার ২০ জনের নাম। বিজেপির প্রথম প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন ৩৪ জন কেন্দ্রীয় মন্ত্রী এবং লোকসভার ও কয়েকটি রাজ্যের বিধানসভার অধ্যক্ষও। বারাণসী কেন্দ্র থেকেই ফের প্রার্থী হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রকাশ্যে বিজেপির ১৯৫ জনের প্রার্থীতালিকা, নাম রয়েছে বাংলার ২০ জনের

আরও পড়ুন : ১৪ মার্চ থেকে বাংলা জুড়ে শুরু অভিষেকের কর্মসূচী, কি বার্তা দেবেন?

প্রসঙ্গত, ২০১৯ সালে প্রথম তালিকায় ১৮০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল বিজেপি। প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছিল, ভোটের সূচি ঘোষণার ১১ দিন পর, ২১ মার্চ। বিজেপি নেতা বিনোদ তাওড়ে বলেছেন, “সাম্প্রতিক অতীতে, রাজ্যের জনমত সমীক্ষার পর কেন্দ্রের কাছে নাম পাঠানো হয়েছিল। সেই নামগুলি নিয়ে আলোচনার পর, ১৬টি রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের ১৯৫টি আসনের প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে।”

প্রকাশ্যে বিজেপির ১৯৫ জনের প্রার্থীতালিকা, নাম রয়েছে বাংলার ২০ জনের

বিজেপির প্রথম প্রার্থী তালিকায় জোর দেওয়া রয়েছে মহিলা ও যুবদের উপর। ১৯৫ জনের তালিকায় নাম রয়েছে ২৮ জন মহিলা এবং ৪৭ জন যুব নেতার। পশ্চিমবঙ্গের প্রার্থী তালিকা:-কোচবিহার -নীশীথ প্রামাণিক ,
আলিপুরদুয়ার- মনোজ তিগ্গা, বালুরঘাট- সুকান্ত মজুমদার, মালদা উত্তর- খগেন মুর্মু, মালদা দক্ষিণ – শ্রীরূপা চৌধুরী, বহরমপুর- নির্মল কুমার সাহা, মুর্শিদাবাদ- গৌরীশঙ্কর ঘোষ, কান্দি- সৌমেন্দু অধিকারী।

প্রকাশ্যে বিজেপির ১৯৫ জনের প্রার্থীতালিকা, নাম রয়েছে বাংলার ২০ জনের
প্রকাশ্যে বিজেপির ১৯৫ জনের প্রার্থীতালিকা, নাম রয়েছে বাংলার ২০ জনের

প্রকাশ্যে বিজেপির ১৯৫ জনের প্রার্থীতালিকা, নাম রয়েছে বাংলার ২০ জনের

রানাঘাট- জগন্নাথ সরকার, বনগাঁ- শান্তনু ঠাকুর, জয়নগর- অশোক কান্ডারি, যাদবপুর- ড. অনির্বাণ গঙ্গোপাধ্যায়, হাওড়া- রথীন চক্রবতী, হুগলি – লকেট চট্টোপাধ্যায়, ঘাটাল- হিরণ চট্টোপাধ্যায়, পুরুলিয়া- জ্যোতির্ময় সিং মাহাতো, বাঁকুড়া-সুভাষ সরকার, বিষ্ণুপুর- সৌমিত্র খাঁ, বোলপুর- প্রিয়া সাহা, আসানসোল- পবন সিং। সারা দেশে প্রথম দফার প্রার্থী ঘোষণা করল বিজেপি। দিনক্ষণ ঘোষণার আগেই প্রার্থী ঘোষণা। বেজে গেল ভোটের দামামা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর