Agnimitra Paul: গরু এবং কয়লা পাচার যারা করে তাদেরকে এবার পাথর ছুড়বো, অভিষেককে আক্রমণ অগ্নিমিত্রার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিজেপির নবান্ন অভিযানে ধুন্দুমার পরিস্থিতি হয় কলকাতা আর হাওড়ায়। নবান্ন অভিযানের দিন জনতা-পুলিশ সংঘর্ষে আহত হন কলকাতা পুলিশের এসিপি দেবজিৎ চট্টোপাধ্যায় ৷ বুধবার তাঁকে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে দেখতে আসেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেখান থেকে বেরিয়ে তিনি বলেন, “কাল পুলিশ অত্যন্ত ধৈর্যের কাজ করেছে ৷ আমি যদি পুলিশের জায়গায় থাকতাম, তাহলে আমি কপালে শ্যুট করতাম”। নবান্ন অভিযানের পর তৃণমূল সাংসদের এই মন্তব্য ঘিরে আরও উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি ৷

আরও পড়ুন: বাঁশের চেয়ে কঞ্চির দর বেশি, অভিষেককে কটাক্ষ দিলীপের

বৃহস্পতিবার এ নিয়ে অভিষেককে কটাক্ষ করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। তিনি বলেন, “অত্যন্ত ন্যক্কারজনক কথা ৷ অভিষেক বন্দোপাধ্যায় কে ? আমাদের সরকারের কোন পদে রয়েছেন তিনি ?” তিনি আরও বলেন, “আমি ওনাকে (অভিষেক বন্দ্যোপাধ্যায়কে) প্রশ্ন করছি ৷ তিনি কি সুপার সিএম ? সুপার পুলিশ মন্ত্রী ?”

তৃণমূল সাংসদের ‘কপালে গুলি চালানো’কে সিনেমার সংলাপের সঙ্গে তুলনা করেন বিজেপি নেত্রী ৷ তাঁর প্রশ্ন, “কে তাঁকে ‘কপালের মাঝখানে গুলি করতাম’ এই অধিকার দিয়েছে ?” এ প্রসঙ্গে কয়লাপাচার, গরুপাচারের প্রসঙ্গ টেনে বিধায়ক বলেন, “আমারও ইচ্ছা করে যারা গরু পাচার, কয়লা পাচার, সোনা পাচার করে- তাদের ভরা বাজারের মাঝখানে দাঁড় করিয়ে জনতাকে উসকে দিই যে, তারা যেন পাচারকারীদের লক্ষ্য করে পাথর ছোড়ে ৷”

গরু এবং কয়লা পাচার যারা করে তাদেরকে এবার পাথর ছুড়বো, অভিষেককে আক্রমণ অগ্নিমিত্রার
গরু এবং কয়লা পাচার যারা করে তাদেরকে এবার পাথর ছুড়বো, অভিষেককে আক্রমণ অগ্নিমিত্রার

গরু এবং কয়লা পাচার যারা করে তাদেরকে এবার পাথর ছুড়বো, অভিষেককে আক্রমণ অগ্নিমিত্রার

9

পালটা অগ্নিমিত্রাকে তোপ দেগেছে তৃণমূল। টুইটে প্রশ্ন করা হয়, “নবান্ন অভিযানের দিন যেমন পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি করা হয়, এটাও তেমনই এজেন্ডা?” অন্যদিকে আজ সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে অভিষেকের এই বক্তব্যের কড়া সমালোচনা করেন বিজেপি-র সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষও। তিনি জানান, ‘‘বাঁশের চেয়ে কঞ্চির দর বেশি। উনি কি আজকাল বন্দুক নিয়ে ঘোরেন? তাহলে গুলি করার কথা বলেন কীভাবে?”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত