নজরবন্দি ব্যুরো: মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযানে আহত হন অ্যাসিস্টেন্ট কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায় ও একজন ওসি গুরুতর জখম হন। বুধবার তাঁর সঙ্গে দেখা করে বিস্ফোরক মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমি দেবজিৎ বাবুকে বললাম। আমি আপনাকে স্যালুট জানাই, আপনি কিছু করেননি বলে। আপনার জায়গায় যদি আমি থাকতাম। আমার সামনে যদি পুলিসের গাড়়িতে আগুন জ্বলত, কপালে গুলি করতাম’। এমনকী, আক্রমণ করেন শুভেন্দু অধিকারীকেও।
আরও পড়ুন: অনুব্রতর বিরুদ্ধে মিলেছে একাধিক তথ্য, ফের জেলে গিয়ে জেরা সিবিআইয়ের


এবার তাঁকে কড়া জবাব দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। নিউটাউনের ইকো পার্কে বেরিয়ে বিজেপি নেতা বলেন, ‘বাঁশের চেয়ে কঞ্চির দর বেশি। উনি কি আজকাল বন্দুক নিয়ে ঘোরেন? তাহলে গুলি করার কথা বলেন কীভাবে?’ এরপর পুলিশে উদ্দেশে তোপ দেগে দিলীপ ঘোষ বলেন, ‘এই পুলিশ ভবানীপুর থানায় মেরেছিল কাকে? তখন টেবিলের তলায়, আলমারির পিছনে লুকিয়ে পরে।

সিএএ-নিয়ে যখন তোলপাড় গোটা রাজ্য। তখন টানা জাতীয় সড়কে লুঙ্গিড্যান্স দেখলাম আমরা। রেল-স্টেশন বাস জ্বালানো হল। এই পুলিশ কোথায় ছিল? আপনাদের দম জানা আছে। আজ পর্যন্ত গুলি চালিয়েছেন কোথাও? এতো লুঠপাঠ হয়েছে কারুর টিকির নাগাল পেয়েছেন? গুলি চালাবেন? এতো হিম্মত আছে? ওইসব কালীঘাটে ডায়লগ দেবেন। বাইরে আসবেন না। অনেক কিছু হয়ে যাবে।’
বাঁশের চেয়ে কঞ্চির দর বেশি, অভিষেকে কটাক্ষ দিলীপের



এপ্রসঙ্গে সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, “ছোট তো অনেক! পিসির কর্তৃত্বে বড় হচ্ছে। কড়া কথা বলতে পারব না আমি। পিসিকে জিজ্ঞেস করুক। পিসির সবচেয়ে বড় ঘনিষ্ঠ যুবনেতা এখন তৃণমূল ছেড়ে বিজেপি-তে গিয়েছে। বামেদের দিকে না তাকিয়ে, আয়নায় দেখুন।”







