Breaking:গ্রেফতার মাদককাণ্ডে অভিযুক্ত বিজেপি নেতা রাকেশ সিং

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ Breaking:গ্রেফতার মাদককাণ্ডে অভিযুক্ত বিজেপি নেতা রাকেশ সিং। একদিকে যখন তার বাড়িতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বার বার পড়তে হচ্ছে বাধার মুখে তখন পুলিশের অন্য একটি দল সবার অলক্ষ্যে চুপি চুপি হানা দিল রাকেশের অন্য ডেরায়। অবশেষে কোকেন কান্ডে গ্রেফতার হলেন বিজেপি নেতা রাকেশ সিংহ। দিল্লী যাওয়ার কাহিনী যে ভুয়ো ছিল তা ধতে পারে পুলিশ।

আরও পড়ুনঃ বাড়িতে ঢুকতে বাধা, রাকেশ সিং এর দুই ছেলেকে আটক করল কোলকাতা পুলিশ

রাকেশের প্ল্যান কাজ করছে এমন দেখিয়ে পুলিশ অভিযান চালায় কলকাতার বাড়িতে। সেখানে চলে তল্লাশি। রাকেশ তখন নিশ্চিন্তে রয়েছেন পূর্ব বর্ধমানে। প্রথমে জানা গিয়েছিল রাকেশ সিংহ দিল্লিতে রয়েছেন। পরে সূত্র মারফত পুলিশ জানতে পারে রাজ্যেই রয়েছেন তিনি। কোনও হাইওয়ের আসেপাশে রয়েছেন তিনি, জানা যায় সেটাও। এরপরেই শুরু হয় মোবাইলের টাওয়ার লোকেট করা। পরে বর্ধমান হাইওয়ে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

একদিকে যখন কলকাতার বাড়িতে ৫ ঘন্টা ধরে টানাপোড়েন চলছে তখন অন্যদিকে। পুলিশের অন্যদল নাকা চেকিং এর কাজ শুরু করে দিয়েছে বর্ধমান হাইওয়েতে। পাশাপাশি রাকেশ সিংহের মোবাইল টাওয়ার লোকেশান ট্র্যাক করতে শুরু করে পুলিশ। তারপরই একটি গাড়িতে গলসি পেরোনো রাকেশ সিংহকে হাতেনাতে পাকড়াও করে পুলিশ। এই মুহুর্তে তাঁকে নিয়ে আসা হচ্ছে কলকাতার পথে।

অন্যদিকে ৫ ঘণ্টা ধরে পুলিশের কাজে বাধা দেয় রাকেশ সিং এর ছেলেরা। পরে বাড়িতে শুরু হয় তল্লাশি। এবং পুলিশের কাজে ক্রমাগত বাধা দেওয়ার কারনে, রাতে পুলিশের হাতেই আটক হল বিজেপি নেতা রাকেশ সিং-এর দুই ছেলে। মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ রাকেশের দুই ছেলেকে ওয়াটগঞ্জ রোডের বাড়ি থেকে আটক করে লালবাজারে নিয়ে যায় কলকাতা পুলিশের দল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন