নজরবন্দি ব্যুরোঃ গত পঞ্চায়েত নির্বাচনে শাসক দলের বিরুদ্ধে ভুরিভুরি অভিযোগ তুলেছিল বিরোধি শিবির। কিন্তু গত চার বছরে বাংলার মাটিতে বিজেপির রাজনৈতিক পরিসর অনেকটাই বেড়েছে। তাই শাসক দলের চোখ রাঙানিকে উপেক্ষা করেই ময়দানে নামতে চায় বিজেপি। কিন্তু সম্প্রতি এক বিজেপি নেতার মন্তব্য ঘিরে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি।
আরও পড়ুনঃ TET দুর্নীতিতে জায়গায় জায়গায় সিবিআইয়ের তল্লাশি শুরু, বাড়ছে গ্রেফতারের সম্ভাবনা


বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল। একটি রক্তদান কর্মসূচিতে একাধিক ইস্যুতে তৃণমূলকে কটাক্ষ করতে গিয়ে তিনি বলেন,পঞ্চায়েত ভোটে যদি একটা বিজেপি কর্মীর গা থেকে যদি রক্ত ঝড়ে, তাহলে তৃণমূলেরও ঝড়বে। আগাম রক্ত সঞ্চয় করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। আমাদের কর্মীদের মাথা ফাটলে ওদের মাথা ফাটাবো।

তাঁর কথায়, পঞ্চায়েত নির্বাচনে বহু বিজেপি কর্মীর রক্ত ঝরেছে, এবার ২০২৩ এ পঞ্চায়েত নির্বাচন হবে আলাদা। আমাদের কর্মীর মাথা ফাটলে আমরা কি দাঁড়িয়ে দেখবো? ওদেরও মাথা ফাটাবো। বিজেপি নেতার এই মন্তব্যে শোরগোল পড়ে যেতেই পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। তৃণমূলের বক্তব্য, বিজেপি রক্ত ঝরানোর চেষ্টা করলেও তা কখনই সফল হবে না।
সম্প্রতি বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে শীর্ষ নেতৃত্বের মুখে বাংলার কর্মীদের ওপর অত্যাচারের প্রসঙ্গ তুলে ধরতে দেখা যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, এমনকি মন্ত্রী স্মৃতি ইরানীর মুখেও বাংলার প্রসঙ্গ উঠে আসে।


আমাদের কর্মীদের মাথা ফাটলে ওদের মাথা ফাটাবো, বিজেপি নেতার মন্তব্য ঘিরে চাঞ্চল্য

যদিও রাজনৈতিক মহলের ধারণা, বাংলায় বিজেপির সংগঠন একেবারে ভেঙে পড়েছে। তাই দলের নেতারা এধরনের মন্তব্য করে বিজেপি কর্মীদের মনোবল বাড়ানোর চেষ্টা করছেন।







