Bimal Gurung: সমস্ত দলের সঙ্গে বৈঠকে বসবেন বিমল গুরুং, পরশু বিরাট সভা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নিজস্ব প্রতিনিধি, দার্জিলিং: রাজ্য সরকার দার্জিলিংয়ে নির্বাচন করার ব্যাপারে জোর দিলে আমরন অনশনে বসবেন। জিটিএ নির্বাচনের বিরোধীতা করে সাফ জানিয়ে দিয়েছিলেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং৷ এবার বিরাট সভা থেকে তাঁর কর্মসূচীর কথা ঘোষণা করবেন পাহাড়ের জনপ্রিয় নেতা। সমস্ত দলের সঙ্গে বৈঠকে বসবেন বিমল গুরুং।

আরও পড়ুনঃ Covid Update: অনেকটাই নিয়ন্ত্রণে দেশের করোনা পরিস্থিতি, কমেছে মৃতের সংখ্যা

পাহাড়ে চারদিন রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সোমবার জিটিএ -এর নির্বাচন নিয়ে তোড়জোড় শুরু করেন তিনি। বৈঠক করেন পাহাড়ের সমস্ত দলগুলির সঙ্গে। সেদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন জিটিএ নির্বাচনের জন্য সব পক্ষই সহমত পোষণ করেছে। একমাত্র রোশন গিরিরা ছাড়া। কিন্তু মাত্র কয়েক ঘন্টায় রাজনৈতিক হাওয়া বদল। একেবারে বিরোধী স্বর বিমল গুরুংয়ের বক্তব্যে। সেখানে সমস্ত দলের নেতাদের সঙ্গে বৈঠক করলেও উপস্থিত ছিলেন না বিমল গুরুং। এরপরেই তিনি আমরণ অনশনের হুমকি দেন।

Bimal Gurung: সমস্ত দলের সঙ্গে বৈঠকে বসবেন বিমল গুরুং, পরশু বিরাট সভা
Bimal Gurung: সমস্ত দলের সঙ্গে বৈঠকে বসবেন বিমল গুরুং, পরশু বিরাট সভা

এপ্রসঙ্গে তিনি জানিয়েছেন, ২ এপ্রিলের সভা থেকে যা বলার তিনি বলবেন। সেখানে পাহাড়ের সমস্ত রাজনৈতিক দলগুলিকে ডাকা হয়েছে। তাঁদের সঙ্গে আলোচনা করেই তিনি যা বলার বলবেন। তবে কি সেই সভায় বিজেপির নেতৃত্ব উপস্থিত থাকবে? সেবিষয়ে কিছুই বলতে নারাজ পাহাড়ি বিছে। তিনি বলেন, বৈঠক তাঁর দল দাকেনি, ডেকেছে স্বতন্ত্র সংস্থা। তবে সেই সভায় আমন্ত্রিত বিজেপি সাংসদ রাজু বিস্ত। তবে কী ফের বিজেপির দিকে ঝুঁকবেন তাঁরা?

সমস্ত দলের সঙ্গে বৈঠকে বসবেন বিমল গুরুং, কারা থাকবেন সভায়? 

After 3 years, Bimal Gurung returns to Darjeeling: 'BJP wasted our 12 yrs' | India News,The Indian Express

এবিষয়ে নজরবন্দিকে দার্জিলিং শিক্ষা সংসদের চেয়ারম্যান হড়কা বাহাদুর ছেত্রী নজরবন্দিকে জানিয়েছেন, তাঁকেও ডাকা হয়েছে কিন্তু এখনই এবিষয়ে কিছু বলতে চান না। গুরুংয়ের হাত ছেড়ে নিজের দল গঠন করা এই নেতা কী থাকবেন? অন্যদিকে, কিছুদিন আগেই তৃণমূলে যোগ দিয়েছেন অনিত থাপা। নতুন দল গঠন পুরভোটে ক্ষমতায় এসেছে অজয় এডওয়ার্ডের হামরো পার্টি। তাঁরা কী এই বৈঠকে উপস্থিত থাকবেন? বাড়ছে জল্পনা।

-বিজ্ঞাপন- Shamim Ahamed Ads
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত