Offbeat Destination: কোলাহল থেকে দূরে এই পাহাড়ি গ্রাম, দেখা মিলবে তিস্তা ও কাঞ্চনজঙ্ঘার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মার্চের শেষেই গরমের দাপটে নাজেহাল মানুষ। এই সময় একটু স্বস্তির খোঁজে ঠাণ্ডা কোনও জায়গায় যাওয়ার প্ল্যান করছেন? দার্জিলিং, কালিম্পং বাদ দিয়ে এবারে ঘুরে আসতে পারেন এই পাহাড়ি গ্রামে। একের পর এক চমক রয়েছে এখানে।

আরও পড়ুন: Mamata Banerjee: ‘১০০ দিনের কাজ’-এ কাজ করিয়েও টাকা দেওয়া হয়নি, কেন্দ্রের বিরুদ্ধে সরব মমতা

কালিম্পং শহরের কাছেই প্রায় পাঁচ হাজার উচ্চতায় অবস্থিত ছোট্ট পাহাড়ি গ্রাম ভালুখোপ। দার্জিলিংয়ের মত এখানে পর্যটকদের ভিড় নেই। শান্ত, নিরিবিলি পরিবেশেই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যাবে। এই গ্রামে একসঙ্গে দেখা দেবে তিস্তা ও কাঞ্চনজঙ্ঘা

Bhalukhop Eco Resort 1
কোলাহল থেকে দূরে এই পাহাড়ি গ্রাম, ঘুরে আসুন ভালুখোপ

কোলাহল থেকে দূরে এই পাহাড়ি গ্রাম, ঘুরে আসুন ভালুখোপ

header 725x420 kolkata kalimpong b 1575372358
কোলাহল থেকে দূরে এই পাহাড়ি গ্রাম, ঘুরে আসুন ভালুখোপ

কাঞ্চনজঙ্ঘার ১৮০ ডিগ্রি রূপ এবং তার নীচ থেকে বয়ে যাচ্ছে তিস্তা। ঘোরার জায়গা হিসেবে তালিকায় রাখতে পারেন ডেলো পাহাড়, সিলেরি গাঁও, ক্যাকটাস গার্ডেন, ইচ্ছেগাঁও।

37141c f38a115e0cb741198e1fca50e7ef5a15~mv2

হাওড়া কিংবা শিয়ালদহ থেকে ট্রেনে নিউ জলপাইগুড়ি স্টেশনে নামতে হবে। সেখান থেকেই গাড়িতে সহজেই চলে আসা যাবে এই গন্তব্যে। এছাড়া, বিমানে আসতে চাইলে বাগডোগরা বিমানবন্দর নেমে যেকোনও গাড়ি ভাড়া করে ভালুখোপ পৌঁছানো যাবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন