২হাজার টাকা পেলেন বাংলার কৃষকরা, বাকি ১৬ হাজার কোথায়? প্রশ্ন তৃণমূলের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২হাজার টাকা পেলেন বাংলার কৃষকরা, পিএম কিষাণের প্রথম কিস্তির টাকা ঢুকেছে আজ তাঁদের অ্যাকাউন্টে। অথচ প্রধানমন্ত্রীর কথা ছিলো কৃষকদের ১৮ হাজার করে টাকা দেবেন, বাকি ১৬ হাজার টাকা কোথায় গেলো সেই নিয়ে এবার প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। গত কয়েক মাসে বিজেপির সকল নেতা মন্ত্রীরা বাংলায় নির্বাচনী প্রচার কালে বারবার দাবি করেছিলেন রাজ্যে ক্ষমতায় এলেই শুরু হবে  পিএম কিষাণ প্রকল্প। তাতে সুবিধা পাবে বাংলার সকল কৃষক ভাইয়েরা।

আরও পড়ুনঃ থিতু হচ্ছে দিল্লি, করোনায় অনাথ শিশুদের দায়িত্ব নিচ্ছে কেজরীওয়াল সরকার

উলটে অভিযোগ উঠেছিল অবিজেপি রাজ্যের ব্যবস্থার কারণেই কৃষকদের ঘরে ঘরে পৌছয়নি ওই টাকা। কৃষকদের ঘরে ইচ্ছা করেই সাহায্য পৌঁছতে দেয়নি বল এবিষয়ে মমতাকে ‘সংকীর্ণমনা’ও বলেছিলেন কেন্দ্রের নেতা মন্ত্রীরা। তবে বাংলায় নির্বাচন জেতেনি বিজেপি। উলটে ফিরে এসেছে সেই আগে সরকার। মুখ্যমন্ত্রী হয়েছেন মমতাই

মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরের দিনই প্রধানমন্ত্রীকে চঠি পাঠিয়েছেন রাজ্যে ওই প্রকল্প শুরু করার, এবং কৃষকদের ওই ১৮ হাজার করে টাকা দেওয়ার।  প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে তিনি সরাসরি লিখেছেন, ‘রাজ্যে বার বার এসে আপনি বলেছেন, প্রত্যেক কৃষককে ১৮ হাজার করে টাকা ভাতা দেওয়া হবে। কিন্তু এখনও রাজ্যের কোনও কৃষক সেই ভাতা পাননি। তাই আমি অনুরোধ করছি যত দ্রুত সম্ভব পিএম কিষাণ প্রকল্পের আওতায় থাকা কৃষকদের টাকা দেওয়া হোক ও ২১ লক্ষ ৭৯ হাজার কৃষকের তথ্য প্রকাশ করা হোক’।

তার পরই আজ শুক্রবার একটি ভার্চুয়াল বৈঠকে দেশের কৃষকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ঘোষণা করেন, কিষান নিধি প্রকল্পের আওতায় অষ্টম কিস্তি পাঠিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই কিস্তির বাবদ সরকার মোট খরচ করছে ২০ হাজার কোটি টাকা।  মোট ৯.৫ কোটি কৃষক প্রতি বছর ৬ হাজার টাকা করে পাবেন। এবং বিভিন্ন কিস্তিতে ২ হাজার টাকা করে পাবেন কৃষকরা।

সেই মতোই বাংলার কৃষকরা প্রথমবার পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পেলেন। কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে বাংলার ৭ লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২ হাজার টাকা করে ঢুকেছে। কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার আজকের ভার্চুয়াল অনুষ্ঠানেই বলেছেন পশ্চিমবঙ্গ সরকার দেরিতে সম্মতি দেওয়ার কারণেই রাজ্যের কৃষকরা এতদিন কেন্দ্রীয় প্রকল্পের সাহায্য থেকে বঞ্চিত হচ্ছিলেন৷  আর তার পরেই উঠেছে প্রশ্ন। রাজ্য সরকারের তরফ থেকে প্রশ্ন করহা হয়েছে, যেখানে বাংলায় এসে বারবার নির্বাচনী প্রচারে ১৮ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গেছেন প্রধানমন্ত্রী নিজে, সেখানে মাত্র ২ হাজার, বাকি ১৬ হাজার কোথায় গেলো সেই প্রশ্নও করেছে।

উল্লেখ্য গতকালই রাজ্যের কৃষকদের উদ্দেশ্যে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, তিনি জানিয়েছিলেন কৃষকদের প্রাপ্য বকেয়া নাতে কেন্দ্রের সঙ্গে লড়াই করতে হচ্ছে, চিঠিতে তিনি লিখেছিলেন, ”আপনাদের প্রাপ্য ছিল ১৮ হাজার টাকা। কিন্তু পাচ্ছেন অনেক কম। এইটুকুও পেতেন না যদি না আমরা আপনাদের হয়ে লড়াই করতাম। আপনারা চিন্তা করবেন না। আপনাদের প্রাপ্য বকেয়া আদায়ের জন্য আমরা সর্বদা লড়াই করব। ভালো থাকবেন। সুস্থ থাকবেন।”

২হাজার টাকা পেলেন বাংলার কৃষকরা,  আজকে ৭ লক্ষ কৃষকের কাছে ২০০০ করে টাকা পৌঁছে যাওয়ার পর রাজ্য সরকারের স্বরাষ্ট্র দফতরের তরফে ট্যুইট করে বলা হয়েছে, ‘মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের দাবি এবং উদ্যোগের ফলেই আজ পশ্চিমঙ্গের ৭ লক্ষ কৃষক আজ কিষান সম্মান নিধির প্রথম কিস্তির টাকা সরাসরি নিজেদের অ্যাকাউন্টে পেলেন৷ রাজ্য তাদের কৃষকদের অধিকারের জন্য লড়াই চালিয়ে যাবে৷’ তবে ১৮ হাজার বলে ২হাজার দেওয়ায় তৃণমূল যে প্রশ্ন তুলেছে কেন্দ্র সরকারের দিকে, তার জবাবে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য যুক্তি দেখিয়েছেন,  রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এলে কৃষকদের ১৮ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ বিজেপি-র সরকারই যেখানে ক্ষমতায় আসেনি, তখন আর সেই প্রশ্ন ওঠে না৷

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত