Chicken Price: মধ্যবিত্তের হেঁসেলে পড়ল টান, দাম বাড়ল মুরগি মাংসের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পুজোর মুখেই দাম বাড়ল মুরগি মাংসের। এই নিয়ে অবশ্য বাজারে বিরাট কোনও প্রভাব পড়েনি। কারণ, এমনিতেই নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে গিয়েছে। পেট্রল, ডিজেল, কেরোসিন এবং রান্নার গ্যাসের দাম মারাত্মক বেড়ে গিয়েছে। চাল, ডাল, ভোজ্য তেল থেকে নুনের দাম পর্যন্ত বেড়ে গিয়েছে। এবার বহু বছর পর বাড়ল সরকারি মুরগির মাংসের দাম।

আরও পড়ুন: এবার iPhone উৎপাদন শুরু করতে পারে টাটা

আজ শুক্রবার দেখা গেল ৫০০ গ্রাম ‘কারি কাট’ প্যাকেটের দাম ১৫ টাকা বেড়েছে। ২০১৮ সালের এপ্রিল মাস থেকে হাফ কেজি এই মুরগির মাংসের প্যাকেটের দাম ছিল ৭০ টাকা। এদিন থেকে তা বেড়ে হয়েছে ৮৫ টাকা। প্রসঙ্গত গত তিন মাস সরকারি কাউন্টারে এই ৫০০ গ্রাম কারি কাট চিকেন পাওয়া যাচ্ছিল না। মাংসের অগ্নিমূল্য উৎপাদন কম হওয়ায় হাফ কেজি কারি কাট উৎপাদন নিগম বন্ধ করে দিয়েছিল।

মধ্যবিত্তের হেঁসেলে পড়ল টান, দাম বাড়ল মুরগি মাংসের
মধ্যবিত্তের হেঁসেলে পড়ল টান, দাম বাড়ল মুরগি মাংসের

ক্রেতাদের কাছ এর বিরাট চাহিদা। দুর্গা পুজোর আগে নয়া আঙ্গিকে ফের ৫০০ গ্রামের সরকারি মুরগির মাংস বাজারে আসায় খুশি খাদ্য রসিক বাঙালি। পাঁচ বছর পাঁচ মাস পর ন্যায্য মূল্যের সরকারি মুরগির মাংসের দাম বেড়েছে। আর এক কেজির ‘ওয়ান চিকেন’ প্যাকেটের দাম ১০ টাকা বেড়েছে। গোটা একটি চিকেন কেটে তৈরি এই প্যাকেটের দাম ছিল ১৮০ টাকা। এবার তা বেড়ে হয়েছে ১৯০ টাকা। রাজ্যবাসীকে ন্যায্যমূল্যে মুরগির মাংস খাওয়ানোর সংকল্প নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশে পশ্চিমবঙ্গ প্রাণিসম্পদ উন্নয়ন নিগম এই প্রক্রিয়াজাত মুরগির মাংস তৈরি করে। হরিণঘাটা, সুফল বাংলা, বাংলার ডেয়ারি সহ সরকারি বিভিন্ন কাউন্টার থেকে রাজ্যবাসী তা কেনেন।

মধ্যবিত্তের হেঁসেলে পড়ল টান, দাম বাড়ল মুরগি মাংসের

23 9

এই সরকারি মুরগির মাংসের দামবৃদ্ধি নিয়ে পশ্চিমবঙ্গ প্রাণিসম্পদ উন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর ডঃ গৌরীশঙ্কর কোনার বলেন, ‘‌মুরগি চাষের খরচ অনেক বেড়েছে। পাখির খাবারের দামও লাগামছাড়া হয়েছে। তাই ৭০ টাকায় হাফ কেজি মুরগির মাংস তৈরি করতে লোকসান হচ্ছিল। তাই বাধ্য হয়ে দাম বাড়াতে হয়েছে। যদিও এই দাম খোলা বাজারের থেকে অনেক কম।’‌

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত