‘এবার আমি সফল হব’, বাংলাদেশ নির্বাচনে জয় নিয়ে আশাবাদী হিরো আলম

এদিন ডাব হাতে নিয়েই ভোট কেন্দ্রে টহল দিচ্ছেন হিরো আলম। ওই কেন্দ্রে আওয়ামী লিগের তরফে প্রার্থী হয়েছেন এ কে এম রেজাউল করিম তানসেন।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোট শুরু হওয়া থেকেই অশান্তির খবর সামনে আসছে। প্রধান বিরোধী দল বিএনপি প্রতিদ্বন্দ্বিতা করেনি। ফলে শেখ হাসিনার জয়ের রাস্তায় কোনও কাঁটা নেই বললেই চলে। এবারের নির্বাচনে প্রার্থী হয়েছিলেন ওপার বাংলার অন্যতম ভাইরাল স্টার হিরো আলম (Bangladesh Election candidate Hero Alam)। এদিন নিজের জয় নিয়ে আশাবাদী দেখাল তাঁকে।

'এবার আমি সফল হব', বাংলাদেশ নির্বাচনে জয় নিয়ে আশাবাদী হিরো আলম

আরও পড়ুন: বাংলাদেশে শুরু নির্বাচন, ভোট দিয়ে বেরিয়েই ভারতকে নিয়ে কী বললেন হাসিনা

বাংলাদেশ কংগ্রেস থেকে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের প্রার্থী হয়েছেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম (Hero Alam)। তাঁর দলের নির্বাচনী প্রতীক ‘ডাব’। এদিন ডাব হাতে নিয়েই ভোট কেন্দ্রে টহল দিচ্ছেন হিরো আলম। ওই কেন্দ্রে আওয়ামী লিগের তরফে প্রার্থী হয়েছেন এ কে এম রেজাউল করিম তানসেন। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে হিরো আলম বলেন,’আমার এলাকায় প্রচার চালিয়ে বুঝতে পেরেছি, আমার জয় কেউ ঠেকাতে পারবে না। এখন শুধু অপেক্ষা পালা। আমি আশাবাদী।’ গত নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘গতবার অনেক কম ব্যবধানে আমি জয়ী হতে পারিনি। তবে এবার কোনও অনাকাঙ্খিত ঘটনা না ঘটলে আমি সফল হব।’

'এবার আমি সফল হব', বাংলাদেশ নির্বাচনে জয় নিয়ে আশাবাদী হিরো আলম
‘এবার আমি সফল হব’, বাংলাদেশ নির্বাচনে জয় নিয়ে আশাবাদী হিরো আলম

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের প্রার্থী হলেও এই কেন্দ্রের ভোটার নন হিরো আলম। তিনি নিকটবর্তী বগুড়া-৬ আসনের এরুলিয়ার ভোটার। তাই নিজের নির্বাচনী কেন্দ্রেই ভোটাধিকার প্রয়োগ করতে পারলেন না তিনি। এনিয়ে বলেন, ‘নিজেকে ভোট দেওয়ার সুযোগ হয়নি তা নিয়ে দুঃখ নেই।’

‘এবার আমি সফল হব’, বাংলাদেশ নির্বাচনে জয় নিয়ে আশাবাদী হিরো আলম

'এবার আমি সফল হব', বাংলাদেশ নির্বাচনে জয় নিয়ে আশাবাদী হিরো আলম

রবিবার ৩০০ আসনে ভোগ্রহণ পর্ব অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত ভোটপর্ব চলবে। তাৎপর্যপূর্ণ দিকটি হল, বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিএনপি সহ একাধিক রাজনৈতিক দল অংশগ্রহণ করছে না। এদিন সকাল সকাল গিয়ে ভোট দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। চতুর্থবার ক্ষমতায় ফেরা নিয়ে আশাবাদী তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর