বাংলাদেশে শুরু নির্বাচন, ভোট দিয়ে বেরিয়েই ভারতকে নিয়ে কী বললেন হাসিনা

অতীতের স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, '১৯৭৫ সালের পর আমরা যখন পুরো পরিবারকে হারালাম, তারা আমাদের আশ্রয় দিয়েছিল। ভারতের (India) জনগণের জন্য শুভেচ্ছা রইল।'

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দীর্ঘ প্রতীক্ষার অবসান। ওপার বাংলায় শুরু হল হাইভোল্টেজ নির্বাচন (Bangladesh Election 2024)। বিগত কয়েকমাস ধরেই বাংলাদেশে নির্বাচন ঘিরে পরিস্থিতি সরগরম ছিল। রবিবার ৩০০ আসনে ভোগ্রহণ পর্ব অনুষ্ঠিত হচ্ছে। এদিন নাগরিক অধিকার প্রদান করলেন সেই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। প্রতিবেশী দেশ ভারতকে নিয়ে বার্তা দেন হাসিনা। কী বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

বাংলাদেশে শুরু নির্বাচন, ভোট দিয়ে বেরিয়েই ভারতকে নিয়ে কী বললেন হাসিনা

আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৭ জানুয়ারি, আজকের দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী একনজরে

রবিবার সকাল থেকেই ভোটগ্রহণ শুরু হয়েছে। সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে ভোট দিতে আসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। দেশজুড়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সবাইকে ভোট দেওয়ার অনুরোধ জানান তিনি। তাঁকে ভারতের বিষয়ে প্রশ্ন করা হলে খুশির সঙ্গেই উত্তর দেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, ‘ভারত আমাদের বিশ্বস্ত বন্ধু , আমরা খুবই ভাগ্যবান। আমাদের মুক্তি যুদ্ধের সময় তারা আমাদের সমর্থন জানিয়েছিল।’ অতীতের স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৭৫ সালের পর আমরা যখন পুরো পরিবারকে হারালাম, তারা আমাদের আশ্রয় দিয়েছিল। ভারতের (India) জনগণের জন্য শুভেচ্ছা রইল।’

বাংলাদেশে শুরু নির্বাচন, ভোট দিয়ে বেরিয়েই ভারতকে নিয়ে কী বললেন হাসিনা
বাংলাদেশে শুরু নির্বাচন, ভোট দিয়ে বেরিয়েই ভারতকে নিয়ে কী বললেন হাসিনা

৭ জানুয়ারি বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচন। সকাল ৮ টা থেকে ভোটপর্ব শুরু হয়েছে। বিকেল ৪ টে পর্যন্ত সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে পারবেন আমজনতা। তাৎপর্যপূর্ণ দিকটি হল, বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিএনপি সহ একাধিক রাজনৈতিক দল অংশগ্রহণ করছে না। ওয়াকিবহাল মহল মনে করছে, যেহেতু বিএনপি এই নির্বাচনে নেই সেক্ষেত্রে শেখ হাসিনা চতুর্থবার নিজের ক্ষমতা ধরে রাখতে সক্ষম হবেন।

বাংলাদেশে শুরু নির্বাচন, ভোট দিয়ে বেরিয়েই ভারতকে নিয়ে কী বললেন হাসিনা

বাংলাদেশে শুরু নির্বাচন, ভোট দিয়ে বেরিয়েই ভারতকে নিয়ে কী বললেন হাসিনা

নির্বাচন শুরু হওয়ার আগেই বাংলাদেশে দফায় দফায় অশান্তির খবর সামনে এসেছে। বিরোধী দলের দাবি, এটি জাতীয় নির্বাচন নয়। কারণ এই নির্বাচনে বিরোধীদের অস্তিত্ব নেই। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন হচ্ছে, বিশ্বের কাছে এই মিথ্যে প্রমাণ করতে মরিয়া শেখ হাসিনা। বিএনপি ৪৮ ঘণ্টার বনধের ডাক দিয়েছে, দেশজুড়ে চলছে কড়া নিরাপত্তা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত