আধাসেনায় বেনিয়োগ রুখতে তৎপর বাংলা পক্ষ, একাধিক দাবিতে নিজামে অভিযান

SSC-র তরফে জানানো হয়, বাংলা পক্ষর আবেদন তারা দিল্লির সদর দফতরে পাঠাবেন যাতে বাংলার যোগ্য চাকরি প্রার্থীরা সুবিচার পায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আধাসেনায় অবৈধ নিয়োগ রাখতে একাধিক দাবিতে বৃহস্পতিবার নিজাম প্যালেস অভিযান করল বাংলা পক্ষ। এদিন ডেপুটি ডিরেক্টরকে ডেপুটেশন জমা দেওয়া হয়। কী কী দাবি জানাল হল। কয়েকদিন আগেই বাংলা পক্ষর (Bangla Pokkho) দীর্ঘ দিনের আন্দোলনের জেরে আধাসেনায় অবৈধ নিয়োগ পাওয়া ৫০০০ জনের বেশি জওয়ানদের চাকরি বাতিলের মুখে পড়ে।

আধাসেনায় বেনিয়োগ রুখতে তৎপর বাংলা পক্ষ, একাধিক দাবিতে নিজামে অভিযান

আরও পড়ুন: বড় সাফল্য বাংলা পক্ষর, কেন্দ্রীয় আধাসেনায় কয়েক হাজার বহিরাগতদের ‘অবৈধ’ চাকরি বাতিলের মুখে

সম্প্রতি CRPF কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে SSC-GD-2021 এ বাংলার রাজ্য কোটায় বিহার-ইউপি থেকে ১৮৭৪ জন এবং SSC-GD-2022 এ ৩৬২৭ জন জাল ডোমিসাইল দিয়ে চাকরি পেয়েছে৷ অর্থাৎ ৫৫০০ জন আধাসেনা জওয়ানের চাকরি বাতিলের মুখে। বৃহস্পতিবার গর্গ চট্টোপাধ্যায়, কৌশিক মাইতি সহ চার সদস্যের প্রতিনিধি দল SSC র ডেপুটি ডিরেক্টরের সাথে দীর্ঘক্ষণ বৈঠকের পর স্মারকলিপি জমা দেয়।

আধাসেনায় বেনিয়োগ রুখতে তৎপর বাংলা পক্ষ, একাধিক দাবিতে নিজামে অভিযান
আধাসেনায় বেনিয়োগ রুখতে তৎপর বাংলা পক্ষ, একাধিক দাবিতে নিজামে অভিযান

বাংলা পক্ষর দাবি, SSC-GD-2021/ 2022 এ জাল ডোমিসাইল দিয়ে বাংলার রাজ্য কোটায় চাকরি পাওয়া বিহার-ইউপি সহ অন্যান্য রাজ্যের এমন অপরাধীদের বের করে ওয়েটিং লিস্ট প্রকাশ করতে হবে। বাংলার প্রকৃত ডোমিসাইল দের চাকরি দিতে হবে। আধাসেনায় কোনো জাল ডোমিসাইল চলবে না। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলা পক্ষর সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়, সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি, শীর্ষ পরিষদ সদস্য ডাঃ আব্দুল লতিফ এবং বিভিন্ন জেলা থেকে আসা চাকরি প্রার্থীরা।

আধাসেনায় বেনিয়োগ রুখতে তৎপর বাংলা পক্ষ, একাধিক দাবিতে নিজামে অভিযান

আধাসেনায় বেনিয়োগ রুখতে তৎপর বাংলা পক্ষ, একাধিক দাবিতে নিজামে অভিযান

SSC-র তরফে জানানো হয়, বাংলা পক্ষর আবেদন তারা দিল্লির সদর দফতরে পাঠাবেন যাতে বাংলার যোগ্য চাকরি প্রার্থীরা সুবিচার পায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত