দীর্ঘদিন ধরে বিএসএফ-এ স্বচ্ছ নিয়োগের দাবিতে লড়াই চালিয়ে গিয়েছে বাংলা পক্ষ। অবশেষে বড় সাফল্য তাদের ঝুলিতে। এতদিন কেন্দ্রীয় আধাসেনায় হাজার হাজার বহিরাগতরা অবৈধভাবে চাকরি পেয়েছে, এরফলে বাংলার ছেলেমেয়েদের চাকরিতে বাধা আসছিল, এই অভিযোগ আন্দোলন চলছিল। বাংলা পক্ষর (Bangla Pokkho) সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি সুখবর দিলেন।



বাংলা পক্ষর শীর্ষ পরিষদ সদস্য ও সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি জানান, ব্যাপক লড়াই বিএসএফ অফিস ঘেরাও, এসডিও অফিস ঘেরাও, ক্যাম্প সিলেকশন, রিজিওনাল অফিস নিজাম প্যালেস ঘেরাও থেকে সিআরপিএফ ভবন, হাইকোর্টে জনস্বার্থ মামলা, ডায়মন্ড হারবার (Diamond Harbour) এসপি অভিযান, কল্যাণী বিএসএফ অভিযান, মধ্যমগ্রাম ক্যাম্প ঘেরাও, ব্যারাকপুর এসডিও অফিসে আক্রান্ত করার পরিকল্পনা সব কিছুর শেষে বাংলা পক্ষর হাজার হাজার সহযোদ্ধার অক্লান্ত পরিশ্রম, প্রশাসন সহ একাধিক ব্যক্তির সহযোগিতায় এসএসসি জিডি- ২০২২ এবং এসএসসি জিডি- ২০২১, চাকরি বাতিলের মুখে প্রায় ৫ হাজার ৫০০ চাকরি।

তিনি আরও জানান, এতজনের কেউ বাঙালি বা বৈধ জাতি নয়। এঁরা বাংলা রাজ্য কোটায় কেন্দ্রীয় আধাসেনায় অর্থাৎ BSF, CRPF, SSB, ইন্দো তিবেতিয়ান বর্ডার ফোর্সে ৬ হাজার চাকরি ছিল। এঁরা কেউ বাংলা থেকে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশ করেনি। বিহার, উত্তরপ্রদেশ বা অন্য রাজ্য থেকে পাশ করে এরাজ্যের চাকরি দখল করেছে। তাঁদের পুনরায় ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে।


বড় সাফল্য বাংলা পক্ষর, কেন্দ্রীয় আধাসেনায় কয়েক হাজার বহিরাগতদের ‘অবৈধ’ চাকরি বাতিলের মুখে

কৌশিক মাইতি বলেন, ২০২৩ সালের জুলাই মাসে আমরা যখন আন্দোলন শুরু করেছিলাম আমরা ভাবতে পারিনি এই জায়গায় পৌঁছাতে পারিনি। জাল সার্টিফিকেট, জাল জাল ডোমিসাইল দিয়ে কয়েক হাজার টাকা খরচ করে কেন্দ্রীয় আধাসেনায় চাকরি করছেন। এগুলি আন্দোলনের ফলে আমরা বন্ধ করব। তাঁর দেওয়া তথ্যানুযায়ী, কেন্দ্রীয় আধাসেনায় SSC-GD -2022 এ ৩৬২৭ এবং
SSC-GD-2021 এ ১৮৭৪ জনের চাকরি বাতিলের মুখে।








