নজরবন্দি ব্যুরো: পশ্চিম বঙ্গের বেশিরভাগ মানুষ বাঙালি। বাংলা তাঁদের মাতৃ ভাষা। এখানকার ভূমিপুত্র তাঁরাই। কিন্তু সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে রাজ্যের মন্ত্রী তথা কোলকাতা কর্পরেশনের মেয়র ফিরহাদ হাকিম বলছেন “একদিন বাংলায় ৫০% মানুষ উর্দু বলবে”। এই বক্তব্য তীব্র বাঙালি বিরোধী৷ এটা বাংলাকে উর্দুস্তান বানানোর চক্রান্ত৷
আরও পড়ুন: লোকসভা ভোটে প্রার্থী হবেন না দেব? রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিতে চান অভিনেতা-সাংসদ?

উর্দু মানেই মুসলমানের ভাষা না, প্রতিটা মুসলমানের ভাষা উর্দু না। বাংলার ৯৫% মুসলমান জাতিতে বাঙালি, বাংলা ভাষায় কথা বলে। ফিরহাদ হাকিমের (Firhad Hakim) বক্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে গত কাল রানুছায়া মঞ্চে বিক্ষোভ সমাবেশ করল বাংলা পক্ষ (Bangla Pakhyo)।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বাংলা পক্ষর সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায় (Garg Chatterjee), শীর্ষ পরিষদ সদস্য কৌশিক মাইতি (Kaushik Maiti), অরিন্দম চ্যাটার্জী, সৌম্য কান্তি ঘোড়াই, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সম্পাদক প্রবাল চক্রবর্তী প্রমুখ।বিক্ষোভ সমাবেশ থেকে দাবি ওঠে- ফিরহাদ হাকিমকে বাঙালি তথা ভূমিপুত্রদের কাছে হাতজোড় করে ক্ষমা চাইতে হবে।

এর আগে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীও বাংলার মাটিতে উর্দু ভাষায় রাজ্য সরকারি পরীক্ষা দেওয়ার অধিকারের পক্ষে দাবি তুলে WBCS-এ বাংলা বাধ্যতামূলক করার রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে।
“বাংলায় ৫০% মানুষ উর্দু বলবে”, ফিরাহাদের বক্তব্যের তীব্র প্রতিবাদ করল বাংলা পক্ষ

বাংলা পক্ষ তখনও পথে নেমে প্রতিবাদ করেছিল। বাংলার মাটিতে বাংলা ও বাঙালির বিরুদ্ধে সকল দলে থাকা এই ধরনের বাঙালি-বিরোধীদের বাঙালি জাতির সামনে মুখোশ উন্মোচন করে যাবে বাংলা পক্ষ বলে দাবি করেন বাংলা পক্ষর সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়।



