ক্যাম্পাসে রামমন্দিরের উদ্বোধনের সরাসরি সম্প্রচার করতে চেয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) বিজেপি ছাত্র সংগঠন। যদিও এই কর্মসূচিতে অনুমতি ছিল না কর্তৃপক্ষের। এদিন ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে দিতে প্রোজেক্টর, প্ল্যাকার্ড নিয়ে কয়েকজন এভিবিপি (AVBP) সমর্থক বিশ্ববিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করলে তাঁদের বাধা দেয় বাম ছাত্র সংগঠন এসএফআই (SFI)। সংঘর্ষ বাঁধে দুই পক্ষের মধ্যে। এভিবিপি (AVBP) সমর্থকদের মারধর করা হয়েছে বলে অভিযোগ এসএফআই-এর বিরুদ্ধে।
আরও পড়ুন: রামমন্দিরে পদার্পণ মোদীর, হেলিকপ্টারে পুষ্পবৃষ্টি, মাহেন্দ্রক্ষণের আগে ভজনে মুখরিত অযোধ্যা


আগেই বিশ্ববিদ্যালয় চত্বরে রামমন্দিরের উদ্বোধনের সরাসরি সম্প্রচার করা যাবে না বলে জানিয়ে দেন সহ উপাচার্য অমিতাভ বসু ও রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু। যদিও তা মানতে চায়নি এভিবিপি (AVBP)। তাঁরা জোর করে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করে। গেটেই তাঁদের আটকে দেয় এসএফআই। সেখানেই শুরু হয় ঝামেলা। সরাসরি সম্প্রচারের পাশাপাশি এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) চত্বরে প্রদীপ প্রজ্জ্বলন ও মিষ্টি বিলির কর্মসূচি নিয়েছিল বিজেপি ছাত্র সংগঠন। বহিরাগতদের আটকাতে আইডি কার্ড ছাড়া আজ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশের অনেক বিশ্ববিদ্যালয় ও কলেজে। যার মধ্যে আছে দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়। সেরকমই কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) রামমন্দির উদ্বোধনের লাইভ স্ট্রিমিং করার পরিকল্পনা নেয় এভিবিপি (AVBP)। সামাজিক মাধ্যমে প্রচার করা হয় একটি পোস্টার। যদিও সেখানে যেখানে আয়োজক হিসাবে কোনও ব্যক্তি বা সংগঠনের নাম না দেখা গেলেও লেখা রয়েছে জেইউ স্টুডেন্টস (JU Students)।



আগেই ক্যাম্পাসে রামমন্দির উদ্বোধনের লাইভ স্ট্রিমিং-এর বিরোধিতা জানিয়েছিল এসএফআই। তাঁদের মতে, যাদবপুর ধর্মনিরপেক্ষ একটি প্রতিষ্ঠান তাই এখানে এসব করা যাবে না। এসএফআই (SFI) নেত্রী আফরিন জানিয়েছিলেন, “যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) ধর্ম নিরপেক্ষ মনোভাবের পড়ুয়ার সংখ্যাটা নেহাত কম নয়। শুনেছি, একজন ছাত্র এই স্ক্রিনিং-এর উদ্যোগ নিয়েছে। আসলে ধর্মীয় উস্কানি দিতে চাইছে। এটা যাদবপুরের সংস্কৃতি বিরুদ্ধ। বিভাজনমূলক রাজনীতি এখানে চলবে না। আমরা যতটুকু জানি কর্তৃপক্ষও এই স্ক্রিনিং-এর অনুমতি দেয়নি। ছাত্রছাত্রীরা অবশ্যই বয়কট করবে। আমরা বিকল্প সংস্কৃতির পরিচয় দেব।”
AVBP-SFI সংঘর্ষ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, রামমন্দিরের উদ্বোধন সম্প্রচারকে কেন্দ্র করে উত্তাল ক্যাম্পাস

পাল্টা, এভিবিপি (AVBP) নেতা দেবাঞ্জন পাল বলেন, “যাদবপুরে (Jadavpur University) র্যাগিং করা কিছু ছাত্রছাত্রী রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার স্ক্রিনিং আটকাতে চাইছে। রাম মন্দির শুধু হিন্দু নয়, গোটা দেশের আবেগ। সবাই রাম মন্দিরের জয়গান করছে। সেখানে র্যাগিং করা যাদবপুরের কয়েকজন কম বয়সী ছেলে স্ক্রিনিং আটকাতে পারবে না।”







