আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা। এরপরই উদ্বোধন হবে অযোধ্যার রামমন্দিরের। ইতিমধ্যেই সেখানে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুপুর ১২টা ০৫ থেকে ১২টা ৫৫-এর মধ্যে রাম লালার প্রাণ প্রতিষ্ঠা করবেন তিনি। হেলিকপ্টারে করে পুষ্পবৃষ্টি করা হচ্ছে মন্দির চত্বরে। ভজন পরিবেশন করলেন সোনু নিগম, শংকর মহাদেবন। উপস্থিত আছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, আরএসএস প্রধান মোহন ভাগবত।
আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের স্ক্রিনিং! বয়কটের সিদ্ধান্ত SFI-এর


জানা যাচ্ছে, দুপুর ১২ টা ০৫ মিনিট থেকে ১২টা ৫৫ পর্যন্ত মন্দিরের গর্ভগৃহে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে থাকবেন প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস। এই ৫০ মিনিট ধরে চলবে পুজো। শাস্ত্রীয় বিধি মেনে ৮৪ সেকেণ্ডের মাহেন্দ্রক্ষণ নির্ধারণ করা হয়েছে। সেই অনুযায়ী ১২টা বেজে ২৯ মিনিট ৮ সেকেণ্ডে রাম লালার বিগ্রহে প্রাণপ্রতিষ্ঠা করবেন মোদী। প্রাণপ্রতিষ্ঠা হলে শুরু হবে আরতি। উদ্বোধন পর্ব মিটলে ১ ঘন্টা বক্তৃতা করবেন তিনি।



রামমন্দিরে এই মুহূর্তে তারকাদের সমাগম। উপস্থিত হয়েছেন সস্ত্রীক ক্রিকেট তারকা সচিন তেন্ডুলকর এবং ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল, সস্ত্রীক শিল্পপতি মুকেশ অম্বানী, অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, বলিউড দম্পতি রণবীর কপূর-আলিয়া ভট্ট, কঙ্গনা রানাওয়াত, তেলুগু চলচ্চিত্র তারকা চিরঞ্জীবি, রাম চরণ, অভিনেতা মনোজ যোশী, পরিচালক রাজকুমার হিরানি, অভিনেতা জ্যাকি শ্রফ, ভিকি কৌশল, ক্যাটরিনা কইফ প্রমুখ। মোট ৮ হাজার অতিথিকে এই অনুষ্ঠানে নিমন্ত্রণ জানানো হয়েছে।
#WATCH | Uttar Pradesh: Actors Amitabh Bachchan and Abhishek Bachchan at the Shri Ram Janmabhoomi Temple in Ayodhya to attend the Ram Temple Pran Pratishtha ceremony #RamMandirPranPrathistha pic.twitter.com/fus6oiCJIG
— ANI (@ANI) January 22, 2024

রামমন্দিরে পদার্পণ মোদীর, হেলিকপ্টারে পুষ্পবৃষ্টি, মাহেন্দ্রক্ষণের আগে ভজনে মুখরিত অযোধ্যা
আজ ১৮টি রাজ্যের ৫০টি সাবেকী বাদ্যযন্ত্র বাজিয়ে ‘মঙ্গলধ্বনি’ সৃষ্টি করা হয়। এরপর রাম ভজন করেন সোনু নিগম, শংকর মহাদেবন। বাঁশিতে হংসধ্বনি বাজানো হয়। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের কর্মীরা জানিয়েছেন, আজ ইতিহাস রচিত হবে সরযূ নদীর তীরে।








