যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের স্ক্রিনিং! বয়কটের সিদ্ধান্ত SFI-এর

সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই প্রচারিত হচ্ছে একটি পোস্টার। যেখানে আয়োজক হিসাবে কোনও ব্যক্তি বা সংগঠনের নাম না দেখা গেলেও লেখা রয়েছে জেইউ স্টুডেন্টস (JU Students)।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

২২ তারিখ অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনকে (Ram Mandir Inaguration) কেন্দ্র করে দেশজুড়ে উন্মাদনা। আর রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশের অনেক বিশ্ববিদ্যালয় ও কলেজে। যার মধ্যে আছে দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) ইত্যাদি। এবার রামমন্দিরের স্ক্রিনিংকে কেন্দ্র করে বিতর্ক শুরু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ক্যাম্পাসে উদ্বোধনী অনুষ্ঠানের স্ক্রিনিং বয়কটের সিদ্ধান্ত নিয়েছে এসএফআই (SFI)

আরও পড়ুন: কলকাতা পুলিশের হাফ-ম্যারাথনে যোগদান অভিষেকের, ১০ কিমি দৌড়ে জিতলেন মেডেল

জানা যাচ্ছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) গান্ধী ভবনের সামনে দুপুর ১২টা ৩০ থেকে রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান (Ram Mandir Inaguration) সরাসরি সম্প্রচার হওয়ার কথা। সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই প্রচারিত হচ্ছে একটি পোস্টার। যেখানে আয়োজক হিসাবে কোনও ব্যক্তি বা সংগঠনের নাম না দেখা গেলেও লেখা রয়েছে জেইউ স্টুডেন্টস (JU Students)। আর এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক। স্ক্রিনিং বয়কটের সিদ্ধান্ত নিয়েছে এসএফআই (SFI)। স্ক্রিনিং-এ সমর্থন নেই তৃণমূল ছাত্র পরিষদেরও (TMCP)

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের স্ক্রিনিং! বয়কটের সিদ্ধান্ত SFI-এর

এসএফআই (SFI) নেত্রী আফরিন জানিয়েছেন, “যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) ধর্ম নিরপেক্ষ মনোভাবের পড়ুয়ার সংখ্যাটা নেহাত কম নয়। শুনেছি, একজন ছাত্র এই স্ক্রিনিং-এর উদ্যোগ নিয়েছে। আসলে ধর্মীয় উস্কানি দিতে চাইছে। এটা যাদবপুরের সংস্কৃতি বিরুদ্ধ। বিভাজনমূলক রাজনীতি এখানে চলবে না। আমরা যতটুকু জানি কর্তৃপক্ষও এই স্ক্রিনিং-এর অনুমতি দেয়নি। ছাত্রছাত্রীরা অবশ্যই বয়কট করবে। আমরা বিকল্প সংস্কৃতির পরিচয় দেব।”

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের স্ক্রিনিং! বয়কটের সিদ্ধান্ত SFI-এর

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের স্ক্রিনিং! বয়কটের সিদ্ধান্ত SFI-এর

তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) নেত্রী রাজন্যা হালদারও এই রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান (Ram Mandir Inaguration) সম্প্রচারের বিরোধীতা করেছেন। তাঁর মতেও, যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) একটি ধর্ম নিরপেক্ষ প্রতিষ্ঠান। পাশাপাশি, তিনি বাম ছাত্র সংগঠনের উদাসীনতা নিয়েও প্রশ্ন তুলেছেন।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের স্ক্রিনিং! বয়কটের সিদ্ধান্ত SFI-এর
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের স্ক্রিনিং! বয়কটের সিদ্ধান্ত SFI-এর

পাল্টা এভিবিপি (AVBP) নেতা দেবাঞ্জন পাল বলছেন, “যাদবপুরে (Jadavpur University) র‌্যাগিং করা কিছু ছাত্রছাত্রী রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার স্ক্রিনিং আটকাতে চাইছে। রাম মন্দির শুধু হিন্দু নয়, গোটা দেশের আবেগ। সবাই রাম মন্দিরের জয়গান করছে। সেখানে র‌্যাগিং করা যাদবপুরের কয়েকজন কম বয়সী ছেলে স্ক্রিনিং আটকাতে পারবে না।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত