নজরবন্দি ব্যুরো: ফের সংবাদের শিরোনামে শ্যামনগর! প্রকাশ্যে এল শ্যামনগরে অটোচালকদের দাদাগিরি! যার জেরেই ফের একবার আক্রান্ত সিভিক ভলান্টিয়ার। শুক্রবার সিভিক ভলান্টিয়ারদের মারধরের অভিযোগ অটো চালকদের বিরুদ্ধে! এই ঘটনায় ৫ জন সিভিক ভলান্টিয়ার আহত হয়েছেন। বর্তমানে আহতরা ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন: Kolkata Airport: মাঝ আকাশে ফের অভব্য আচরণ! কলকাতা বিমানবন্দরে গ্রেফতার মদ্যপ মহিলা


সুত্রের খবর, উত্তর ২৪ পরগনার শ্যামনগরে স্টেশনের সামনে অটো রাখাকে নিয়েই বেস কয়েকদিন ধরেই বিবাদ চলছিল অটো চালক ও সিভিক ভলান্টিয়ারদের মধ্যে। আর এই বচসার জেরে এদিন, শুক্রবার সিভিকদের মারধরের অভিযোগ। যেহেতু শ্যামনগর স্টেশন সংলগ্ন রাস্তায় অটো পার্কিং নিষিদ্ধ। আর সেই নিষেধাজ্ঞা উড়িয়ে অটো রাখতে গেলে বাধা দেয় পুলিশ ও সিভিকরা। এরপরেই বচসা বাড়তে থাকলে অটো চালকদের হাতে আহত হন কয়েকজন পুলিশ সহ সিভিক!

জানা গিয়েছে, এদিন, বৃহস্পতিবার স্টেশনের সামনে অটো দাঁড় করিয়ে রাখেন বেশ কয়েকজন চালকরা। তারপরে এক সিভিক ভলান্টিয়ার বারণ করলে তাঁর উপর চড়াও হন চালকরা। এরপরেই দু’পক্ষের মধ্যে প্রথমে বচসা, পরে হাতাহাতি শুরু হয়ে যায়। এই ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুলিশ কর্মীরাও। তাতে আরও বেশি করে অশান্তির পারদ চড়ে। দু’পক্ষের মধ্যে মারামারি বেঁধে যায়।



জানা যাচ্ছে, আহতদের মধ্যে ১ এএসআই, ২ সিভিক ভলান্টিয়ার সহ ৪ জনকে বেধড়ক মারধরের অভিযোগ। আহতদের উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যেই বেশ কয়েকজন অটোচালককে আটক করেছে পুলিশ।
প্রকাশ্যে অটোচালকদের দাদাগিরি, সিভিক ভলান্টিয়ারদের মারধরের অভিযোগ








