নজরবন্দি ব্যুরো: বিগত কয়েকদিন ধরেই বিমানে একের পর এক অপ্রীতিকর ঘটনা ঘটে চলছে। কখনও মদ্যপ অবস্থায় সহযাত্রীর সঙ্গে অভব্য আচরণ, আবার কখনও বিমানের কর্মীদের সঙ্গেই হাতাহাতির ঘটনা সামনে আসে। আর এই ঘটনা গুলির জেরেই বারংবার কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছিল বিমানবন্দরের কর্তৃপক্ষকে!
আরও পড়ুন: Golden Temple: আবারও স্বর্ণ মন্দিরের কাছে বিস্ফোরণ! পুলিশের জালে ৫


একবার ফের বিমানে অপ্রীতিকর ঘটনা ঘটল! মদ্যপ অবস্থায় বিমানে সহ্যযাত্রীদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠল এক মহিলা যাত্রীর বিরুদ্ধে। আর এই ঘটনায় মধ্যরাতেই বিমান সংস্থার তরফে খবর দেওয়া হয়েছিল সিআইএসএফ-কে। কিন্তু যেহেতু রাতে কোনও মহিলা যাত্রীকে আটক করা যায় না! সেই কারনেই এদিন সকালে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে ওই মহিলাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে খবর, দিল্লি থেকে কলকাতাগামী ইন্ডিগোর একটি বিমানে চেপেছিলেন ওই মহিলা। ওই অভিযুক্ত মহিলা যাত্রীর নাম, করমজিৎ কৌর। অভিযোগ, রাতে বিমান ছাড়ার কিছুক্ষণের মধ্যেই প্রকাশ্যে মদ্যপান করতে থাকে। পাশাপাশি সহযাত্রীদের সঙ্গে অভব্য আচরণ করারও অভিযোগ ওঠে। এরপরেই বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ কর্মীদের হাতে ওই অভিযুক্ত মহিলা যাত্রীকে তুলে দিতে চায় বিমান সংস্থা।



কিন্তু যেহেতু রাতে কোনও মহিলা যাত্রীকে গ্রেফতার করা যায় না। সেই কারণেই নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়ে ওই মহিলাকে। প্রসঙ্গত, এয়ার ইন্ডিয়ার বিমানে পরপর দুটি ঘটনায় বিতর্ক তৈরি হয়। যার জেরে দেশজুড়ে শোরগোল ছড়ায়।
মাঝ আকাশে ফের অভব্য আচরণ, দিল্লি থেকে কলকাতাগামী বিমানে চেপেছিলেন ওই মহিলা








