নজরবন্দি ব্যুরো: গত সপ্তাহ ধরে একের পর এক বিস্ফোরণ ঘটে চলছে! এই নিয়ে এক সপ্তাহে ৩ বার বিস্ফোরণ ঘটল পাঞ্জাবের স্বর্ণ মন্দিরের কাছে। বোমা বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত মোট ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।


একাধিকবার বোমা বিস্ফোরণের ঘটনায় পাঞ্জাব পুলিশের প্রাথমিক অনুমান, ক্রুড বোমা (Crude Bomb) বিস্ফোরণ করানো হয়েছিল। তবে বুধবার গভীর রাতের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আরও তিনজনকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। পাঞ্জাবের স্বর্ণ মন্দিরের কাছে একটি বাড়িতে ঘটনাটি ঘটে। পাঞ্জাব পুলিশ সূত্রে খবর, বুধবার গভীর রাতে স্বর্ণ মন্দিরের কাছে একটি বাড়িতে বোমা বিস্ফোরণ হয়। সেই সময় সেখানে দুই ব্যক্তি ও এক মহিলা ছিলেন। তাদের ইতিমধ্যেই জেরা করা শুরু করেছে পুলিশ।

অন্যদিকে, বিস্ফোরণের খবর পাওয়ার পরই পাঞ্জাব পুলিশ স্বর্ণ মন্দির সহ পুরো এলাকা ঘিরে ফেলেছে। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পঞ্জাব পুলিশ। বোমা বিস্ফোরণের ঘটনায় পুলিশের প্রাথমিক অনুমান, ক্রুড বোমা বিস্ফোরণ করা হয়েছিল। শুধু তাই নয়, বিস্ফোরণ ঘটাতে পটাশিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়েছিল। ঘটনাস্থল থেকেই সেই সবকিছুর নমুনা পেয়েছে পুলিশ। কিন্তু এই একাধিকবার বোমা বিস্ফোরণের ঘটনার পিছনে বড় কোনও নাশকতার ছক ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।



প্রসঙ্গত, এর আগে গত ৬ ও ৮ মে পঞ্জাবের স্বর্ণ মন্দিরের কাছেই বিস্ফোরণ হয়। প্রথম বিস্ফোরণের ঘটনায় ৬ জন আহত হন। এর ৩০ ঘণ্টা বাদেই ফের আরেকটি বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে ১জন আহত হন। এরপরেই ঘটনাস্থল পরিদর্শন করে যায় এনআইএ-র দল। আর সেই রেষ কাটতে না কাটতে আরও একটি বিস্ফোরণ।
আবারও স্বর্ণ মন্দিরের কাছে বিস্ফোরণ, এখনও পর্যন্ত মোট ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ








