Weather Update: বাড়ছে অস্বস্তিকর গরম! সকাল থেকেই বঙ্গে তাপপ্রবাহ, উর্দ্ধমুখী তাপমাত্রার পারদ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ঝড় বৃষ্টির দাপট কাটিয়ে ফের বঙ্গে গরমের দাপট! সকাল হতে না হতেই দক্ষিণবঙ্গ সহ কলকাতায় রোদের তাপ প্রখর! এখন অস্বস্তিকর গরমে নাজেহাল বঙ্গবাসী। সকাল থেকে হুড়মুড়িয়ে বাড়ছে তাপমাত্রা। পাশাপাশি সকাল থেকেই বঙ্গে তাপপ্রবাহ! মৌসম ভবন জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে একাধিক রাজ্যে। কিন্তু দক্ষিণবঙ্গে এখনই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। যদিও উত্তরে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানুন আজকের আবহাওয়ার পূর্বাভাস…

আরও পড়ুন: Horoscope: মা লক্ষ্মীর কৃপায় এই পাঁচ রাশির জীবনে আসবে পরিবর্তন, জানুন রাশিফল

আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৩৯-৪০ ডিগ্রি থাকবে তাপমাত্রা। অস্বস্তিকর গরম থাকবে কলকাতাতেও। ১১ তারিখ পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বরং শুষ্ক আবহাওয়া থাকবে। অন্যদিকে, ‘মোকা’র কারণেই জলীয়বাষ্প কমবে, ফলে বাড়বে তাপমাত্রা। হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং বীরভূম—এই ৮ জেলায় তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হতে চলেছে। তবে টানা ৩-৪ দিনের তাপপ্রবাহের পর মে মাসের মাঝামাঝি থেকে আবহাওয়া খানিকটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাড়ছে অস্বস্তিকর গরম, তীব্র গরমে পুড়ছে বাংলা
বাড়ছে অস্বস্তিকর গরম, তীব্র গরমে পুড়ছে বাংলা

হওয়া অফিস জানিয়েছে, দক্ষিণে গরম হলেও ভিজতে পারে উত্তরবঙ্গে পার্বত্য এলাকাও। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২৪ ঘন্টায় বাংলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। তাছাড়াও পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। অন্যদিকে, বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিতে ভিজতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি।

বাড়ছে অস্বস্তিকর গরম, তীব্র গরমে পুড়ছে বাংলা

আজ, বৃহস্পতিবার, সকাল কলকাতায় মূলত আকাশ পরিষ্কার। আজ সর্বনিম্ন তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস। যা বুধবারে কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ৩২ ডিগ্রি। আর সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৪ থেকে ৫ দিন কলকাতার ক্ষেত্রে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা থাকছে।

বাড়ছে অস্বস্তিকর গরম, তীব্র গরমে পুড়ছে বাংলা

বাড়ছে অস্বস্তিকর গরম, তীব্র গরমে পুড়ছে বাংলা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত