নজরবন্দি ব্যুরোঃ করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের সিনিয়র অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। পিটিআই-রিপোর্টে বলা হয়েছে, এই কারণেই জো রুটদের সঙ্গে পঞ্চম টেস্ট খেলতে সতীর্থদের সঙ্গে ইংল্যান্ডে যেতে পারেননি তিনি।
আরও পড়ুনঃ প্রবল বৃষ্টিতে ভাসছে শিলিগুড়ি, শাসক দলকে কটাক্ষ শঙ্কর ঘোষের
বিসিসিআই জানিয়েছে যে অশ্বিন বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন এবং সমস্ত প্রোটোকল প্রয়োজনীয়তা পূরণ করার পরেই দলে যোগ দেবেন। দু’দফায় ইংল্যান্ড সফরের উদ্দেশ্যে রওনা হয়েছে ভারতীয় টিম।
প্রথমে বিরাট কোহলি, মহম্মদ সিরাজ, মহম্মদ শামিরা চলে যান। রোহিত শর্মা যান দু’একদিন পর। দ্বিতীয় দফার টিমটা আবার এ দিনই বেঙ্গালুরু থেকে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়ে গেল।
আগামী ১ জুলাই ভারত বনাম ইংল্যান্ড একমাত্র টেস্টের আগে টিমের সঙ্গে যোগ দেবেন অশ্বিন। তত দিনে তিনি সুস্থ হয়ে যাবেন।



