Shankar Ghosh: প্রবল বৃষ্টিতে ভাসছে শিলিগুড়ি, শাসক দলকে কটাক্ষ শঙ্কর ঘোষের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়িঃ কয়েকদিনের প্রবল বৃষ্টিতে ভাসছে শিলিগুড়ি,। গোটা শিলিগুড়ি শহর জলের তলায়। নিকাশি ব্যবস্থা নিয়ে প্রশাসনকেই দোষারোপ করলেন শিলিগুড়ির বিধায়ক। তাঁর কথায়, তৃণমূল কংগ্রেস নিজেরা শিলিগুড়িতে ড্রেনের ওপরে দোকান তৈরি করেছে। তাই শিলিগুড়ি ভাসছে।

আরও পড়ুনঃ ফরওয়ার্ড ব্লকে পতাকা বিদ্রোহ, সাসপেন্ড ভিক্টররা যোগ দিচ্ছেন CPI(M)-এ।

মঙ্গলবার শিলিগুড়িতে সাংবাদিকদের উদ্দেশ্যে এটাই জানালেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তাঁর কথায়, গোটা শিলিগুড়ি চলছে অপরিচ্ছন্ন ভাবে। এখন কিছু নতুনভাবে তৈরি করতে হলে ঠক বাছতে গাঁ উজার হয়ে যাবে। কাকে ছেড়ে কাকে ধরবেন আপনি? টাকা খেয়ে দোকানদারদের বসিয়েছে আবার তাদরই রাস্তা থেকে উঠিয়ে দেবার নাটক শুরু করেছে।

প্রবল বৃষ্টিতে ভাসছে শিলিগুড়ি, দায়ি তৃণমূল বিধায়ক 
প্রবল বৃষ্টিতে ভাসছে শিলিগুড়ি, দায়ি তৃণমূল বিধায়ক 

তিনি আরও বলেন, শিলিগুড়িতে এতগুলো বাজার আছে,কেন এই অবস্থা হবে?কেন দোকানে জল ঢুকে যাবে? জল বের হওয়ার রাস্তা নেই বলেই এই অবস্থা। এত দোকান জল বের হবে কোথা থেকে? আগে বৃষ্টির আধ ঘন্টা পরেই জল নেমে যেত, এখন ছয় ঘন্টা হয়ে গেলেও জল নামে না। গতকালের বৃষ্টি প্রমান করে দিয়ে গেল তৃণমূল কিছুই কাজ করছে না। মেয়র উদ্বোধনের পরে উদ্বোধন করে চলেছেন।আসল কাজ করছেন কি?

প্রবল বৃষ্টিতে ভাসছে শিলিগুড়ি, দায়ি তৃণমূল বিধায়ক 

প্রবল বৃষ্টিতে ভাসছে শিলিগুড়ি, দায়ি তৃণমূল বিধায়ক 
প্রবল বৃষ্টিতে ভাসছে শিলিগুড়ি, দায়ি তৃণমূল বিধায়ক 

বিজেপি বিধায়কের কথায়, সবাইকে সঙ্গে নিয়ে পদক্ষেপ করতে হবে। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে হবে। শিলিগুড়ি কর্পোরেশনের কাছে কোনও খবর ছিল কি না সেটা দেখার প্রয়োজন রয়েছে। কর্পোরেশনের অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত। বিধায়ক হওয়ার পর আমায় ডাকা হয়নি। ফুলেশ্বরী জোড়া পানি পলি তোলার জন্য ৯ কোটি টাকা ব্যয় করেছে। এই ইঞ্চি পলি সরানো হয়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত