নজরবন্দি ব্যুরো: গত বৃহস্পতিবার সকালেই জম্মু-কাশ্মীরের কিস্তাওয়াড়ের মারওয়াহ তেহসিলের মাছনা গ্রামে হেলিকপ্টার ভেঙে পড়ে। সেইসময় কপ্টারে তিনজন যাত্রী ছিলেন বলে খবর। এই প্রথম নয় এর আগেও ধ্রুব হেলিকপ্টার দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। সেনা-জওয়ানদের সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছিল। এই অবস্থায় ভারতীয় সেনা বড় সিদ্ধান্ত নিল।
আরও পড়ুন: Copter Crash: দুর্ঘটনা কাশ্মীরে, ভেঙে পড়ল ভারতীয় সেনার কপ্টার


চিতা হেলিকপ্টারগুলি পুরনো হয়ে যাওয়ায় সেগুলিকে বাতিল করে এএলএইচ ধ্রুব ব্যবহার করতে শুরু করেছে ভারতীয় সেনা। কিন্তু মাত্র দু’মাসে তিনবার দুর্ঘটনায় পড়ে অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার ধ্রুব। গত মার্চ মাসে পরপর দুটি দুর্ঘটনা ঘটে। শেষ দুর্ঘটনাটি ঘটে কাশ্মীরে। স্থানীয়রাই আধিকারিকদের উদ্ধার করে। সকলকে উধমপুরের কম্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় একজনের। কপ্টার ভেঙে পড়ার পরই তল্লাশি অভিযান শুরু হয়। সূত্রে খবর, ভেঙে পড়া কপ্টারের বাকি অংশ স্থানীয় মারুসদার নদী থেকে পাওয়া যায়।

ভারতীয় নৌবাহিনী ধ্রুব আরব সাগরে অবতরণ করাতে বাধ্য হয় এবং উপকূলরক্ষীবাহিনী ধ্রুব কোচি থেকে উড়ানের কিছু সময়ের মধ্যেই অবতরণ করে। পরপর দুর্ঘটনার কবলে পড়ায় এবার এর ব্যবহার বন্ধ করার সিদ্ধান্ত নিল ভারতীয় সেনা।



উল্লেখ্য, জোড়া দুর্ঘটনার পরই সেইসময়েই নৌবাহিনী ও উপকূলরক্ষী বাহিনী হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড ধ্রুব হেলিকপ্টারগুলিকে বসিয়ে দিয়েছিল। কিন্তু বিভিন্ন অপারেশনে প্রয়োজনীয়তার কারণে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ফের ধ্রুব হেলিকপ্টার চালু করা হয়েছিল। এবার দ্বিতীয়বার ধ্রুব হেলিকপ্টারের ব্যবহার বন্ধ করল ভারতীয় সেনা।








