Copter Crash: দুর্ঘটনা কাশ্মীরে, ভেঙে পড়ল ভারতীয় সেনার কপ্টার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বৃহস্পতিবার সকালে জম্মু কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনা! ভেঙে পড়ল ভারতীয় সেনার হেলিকপ্টার এএলএইচ ধ্রুব। দুর্ঘটনার সময় কপ্টারের ভিতরে তিনজন উপস্থিত ছিলেন। তাঁরা জখম হলেও নিরাপদে রয়েছেন বলেই জানা গিয়েছে। কি কারণে এমন দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: Gold Price: ৬২ হাজারের গণ্ডি টপকে রেকর্ড ভাঙল সোনার দর, বিয়ের মরশুমে হাহাকার মধ্যবিত্তের

সূত্রে খবর, এদিন সকালে কিস্তাওয়াড়ের মারওয়াহ তেহসিলের মাছনা গ্রামের কাছে একটি নদীতে কপ্টারটি ভেঙে পড়ে। দুই পাইলট ছাড়াও তিনজন সেইসময়ে কপ্টারের মধ্যে ছিলেন। দুর্ঘটনার পরই স্থানীয়রাই এগিয়ে এসে উদ্ধারকার্য শুরু করেন। খবর দেওয়া হয় পুলিশ ও সেনাকে। জানা গিয়েছে, সকলকে উদ্ধার করা হয়েছে। তাঁরা জখম হয়েছেন এবং চিকিৎসা চলছে। তবে কোনও বড় বিপদের আশঙ্কা নেই বলেই সেনার তরফে জানানো হয়েছে।

দুর্ঘটনা কাশ্মীরে, পাঁচজন যাত্রীকে নিয়ে ভেঙে পড়ল হেলিকপ্টার 

কপ্টার ভেঙে পড়ার পরই তল্লাশি অভিযান শুরু হয়। সূত্রে খবর, ভেঙে পড়া কপ্টারের বাকি অংশ স্থানীয় মারুসদার নদী থেকে পাওয়া যায়। তবে কপ্টারে মোট কতজন যাত্রী ছিলেন তা নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি।

দুর্ঘটনা কাশ্মীরে, পাঁচজন যাত্রীকে নিয়ে ভেঙে পড়ল হেলিকপ্টার

দুর্ঘটনা কাশ্মীরে, পাঁচজন যাত্রীকে নিয়ে ভেঙে পড়ল হেলিকপ্টার 
দুর্ঘটনা কাশ্মীরে, পাঁচজন যাত্রীকে নিয়ে ভেঙে পড়ল হেলিকপ্টার 

চিতা হেলিকপ্টারগুলি পুরনো হয়ে যাওয়ায় সেগুলিকে বাতিল করে এএলএইচ ধ্রুব ব্যবহার করতে শুরু করেছে ভারতীয় সেনা। কিন্তু গত দু’মাসে এই নিয়ে তৃতীয়বার ভেঙে পড়ল এই কপ্টার। যার ফলে স্বাভাবিকভাবেই ভারতীয় সেনার সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।

দুর্ঘটনা কাশ্মীরে, পাঁচজন যাত্রীকে নিয়ে ভেঙে পড়ল হেলিকপ্টার 
দুর্ঘটনা কাশ্মীরে, পাঁচজন যাত্রীকে নিয়ে ভেঙে পড়ল হেলিকপ্টার 

উল্লেখ্য, গত মার্চ মাসে অরুণাচল প্রদেশের মাণ্ডালা হিলস এলাকার কাছে একটি চিতা হেলিকপ্টার ভেঙে পড়ে। দুর্ঘটনায় দুই পাইলট মেজর জয়ন্ত এবং লেফটেন্যান্ট কর্ণেল বিনয় বানু রেড্ডি নিহত হন। এটিসির সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পরই এই ঘটনা ঘটে বলে জানা যায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন