Army Helicopter Crashed in Arunachal: চিন সীমান্তে ভেঙে পড়ল ভারতীয় সেনার হেলিকপ্টার চিতা, নিখোঁজ দুই

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চিন সীমান্তে ভেঙে পড়ল ভারতীয় সেনার হেলিকপ্টার চিতা । দুর্ভেদ্য জঙ্গল ও পাহাড়ি এলাকার খাঁজে ভেঙে পড়েছে কপ্টারটি। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে অরুণাচল প্রদেশের মান্ডালায়। সেনা বাহিনীর তরফে শুরু হয়েছে উদ্ধার অভিযান। হেলিকপ্টারে থাকা দুই জনের খোঁজ শুরু হয়েছে।

আরও পড়ুনঃ জল পানের সঠিক পদ্ধতি না মানলে হতে পারে বড় ক্ষতি, জানুন ঠিক কী ভাবে জল পান করা উচিৎ

জানা গেছে, এদিন সকাল ৯ টা ১৫ নাগাদ ভেঙে পড়ে বিমানটি। এরপর থেকেই তাঁদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। জানা গেছে, নিখোঁজ চালকদের খোঁজে মোতায়েন করা হয়েছে বিরাট টিম। গুয়াহাটির সেনা কার্যালয় থেকে কর্ণেল মহেন্দ্র রাওয়াত এমনটাই জানিয়েছেন। এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের কাছে সোশ্যাল মিডিয়া মারফত বার্তা পাঠানো হয়েছে। এমনটা স্থানীয় পুলিশ সূত্রে খবর।

hyu
চিন সীমান্তে ভেঙে পড়ল ভারতীয় সেনার হেলিকপ্টার চিতা, চলছে তল্লাশি 

বর্তমানে প্রায় ২০০টি চিতা এবং চেতক হেলিকপ্টার নিযুক্ত রয়েছে সামরিক বাহিনীর পরিষেবাতে। কিছু দিন আগেই  সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে বলেছিলেন যে সেনাবাহিনী ভবিষ্যতে প্রায় ৯৫টি হালকা কমব্যাট হেলিকপ্টার এবং ১১০টি হালকা ইউটিলিটি হেলিকপ্টার অন্তর্ভুক্ত করার কথা ভাবা হচ্ছে।

এর আগে গতবছর অরুণাচল প্রদেশের আপার সিয়াঙের মিগিং গ্রামের কাছে একটি হেলিকপ্টার ভেঙে পড়ে। সেটি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার বলে জানা যায়। সেবার হেলিকপ্টারে ৫ জন ছিলেন। যার মধ্যে ২ জনের মৃত্যু হয়েছিল। দুর্গম জঙ্গলে উদ্ধারকার্য চালাতে অনেকটা সময়ে লেগে যায়। এবারেও একই ঘটনা ঘতল। দুই জন পাইলটকে এখনও অবধি খুঁজে পাওয়া যাচ্ছে না।

চিন সীমান্তে ভেঙে পড়ল ভারতীয় সেনার হেলিকপ্টার চিতা, চলছে তল্লাশি 

FotoJet 4 compressed 1
চিন সীমান্তে ভেঙে পড়ল ভারতীয় সেনার হেলিকপ্টার চিতা, চলছে তল্লাশি 

এবার অরুণাচল প্রদেশের বমডিলার পশ্চিম প্রান্তে ভেঙে পড়ে ভারতীয় বায়ু সেনার চিতা হেলিকপ্টারটি। যা মান্ডালা থেকে কাছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত