ব্যারাকপুরে অর্জুনে আস্থা নেই তৃণমূলের! কে পাচ্ছেন ঘাসফুলের টিকিট?

Arjun Singh: ব্যারাকপুরে দুই তৃণমূল নেতা অর্জুন সিংহ ও সোমনাথ শ্যামের মধ্যে দিনের পর দিন ঝামেলা বেড়েই চলেছে। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী যে সমস্যার সমাধান করার চেষ্টা করেও কার্যত ব্যর্থ হয়েছেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আসন্ন লোকসভা নির্বাচনে ব্যারাকপুরের দাপুটে নেতা অর্জুন সিংহকে টিকিট না-ও দিতে পারে তৃণমূল কংগ্রেস! অসমর্থিত সূত্রের খবর এমনটাই। ব্যারাকপুরে দুই তৃণমূল নেতা অর্জুন সিংহ ও সোমনাথ শ্যামের মধ্যে দিনের পর দিন ঝামেলা বেড়েই চলেছে। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী যে সমস্যার সমাধান করার চেষ্টা করেও কার্যত ব্যর্থ হয়েছেন। এখন প্রশ্ন, তাহলে ব্যারাকপুরে কাকে টিকিট দেবে তৃণমূল?

আরও পড়ুন: অভিজিৎ-তাপসের পর এবার সব্যসাচী, লোকসভার আগে বিজেপিতে যোগদানের হিড়িক!

ঠিক এরকম চিত্র দেখা যায় ২০১৯ লোকসভা নির্বাচনের আগে। ব্যারাকপুরের টিকিট না পেয়ে ক্ষোভে দল ত্যাগ করে বিজেপিতে যোগ দেন অর্জুন সিংহ। নির্বাচনে জিতেও যান তিনি। যদিও পরবর্তীক্ষেত্রে তাঁর মোহভঙ্গ হয় এবং ২০২২ সালে তিনি প্রত্যাবর্তন করেন তৃণমূলেই। এখনও পর্যন্ত তৃণমূলেই রয়েছেন অর্জুন।

ব্যারাকপুরে অর্জুনে আস্থা নেই তৃণমূলের! কে পাচ্ছেন ঘাসফুলের টিকিট?
ব্যারাকপুরে অর্জুনে আস্থা নেই তৃণমূলের! কে পাচ্ছেন ঘাসফুলের টিকিট?

ব্যারাকপুরে অর্জুনকে টিকিট না দেওয়ার নেপথ্যে যে কারণ সামনে আসছে তা হল, শিল্পাঞ্চলের গোষ্ঠীদ্বন্দ্ব। ফলে, সেখানে অর্জুন সিংহ প্রার্থী হলে সোমনাথ শ্যামের বিপুল সংখ্যক অনুগামীরা ঘাসফুলে ভোট না-ও দিতে পারেন। সেক্ষেত্রে আসন পর্যন্ত হাতছাড়া হয়ে যাবার আশঙ্কা থেকে যাচ্ছে।

ব্যারাকপুরে অর্জুনে আস্থা নেই তৃণমূলের! কে পাচ্ছেন ঘাসফুলের টিকিট?

ব্যারাকপুরে অর্জুনে আস্থা নেই তৃণমূলের! কে পাচ্ছেন ঘাসফুলের টিকিট?

তবে, ব্যারাকপুরের টিকিট না দিলেও সূত্রের খবর, লোকসভায় তৃণমূলের হয়েই প্রার্থী হবেন অর্জুন সিংহ। কলকাতার কোনও একটি কেন্দ্র থেকে তাঁকে টিকিট দেওয়া হতে পারে। সেক্ষেত্রে, ব্যারাকপুরে যার নাম জোরালোভাবে উঠে আসছে, তিনি হলেন সেখানেরই বিধায়ক রাজ চক্রবর্তী। তবে, এই সম্পর্কে নিশ্চিত করে এখনই কিছু বলা যায় না। সবটাই যেমন অনুমান, আবার রাজনীতিতে সবটাই সম্ভব!

ব্যারাকপুরে অর্জুনে আস্থা নেই তৃণমূলের! কে পাচ্ছেন ঘাসফুলের টিকিট?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন