নজরবন্দি ব্যুরো: ১৬৫ টি সিসি ক্যামেরায় মুড়ে দেওয়া হল অর্জুন সিংয়ের এলাকা, বাড়ানো হল নিরাপত্তা। কারন গত বুধবার সকালের দিকে নিরাপত্তারক্ষী দের পাহারারত অবস্থায় থাকাকালীন সাংসদের বাড়ির গলিতে হঠাৎই এসে পৌঁছয় দুটি মোটর বাইক। তারপর সেই বাইকে থাকা ব্যাক্তিদের তরফ থেকে প্রায় ৩ টি বোমা অর্জুন সিংয়ের বাড়ির গেটে ছোড়া হয় বলে অভিযোগ। তবে এতে কারুর কোনো ক্ষতি না হলেও বারাকপুরের সাংসদ অর্জুন সিং ও ভাটপাড়ার বিধায়ক পবন সিংয়ের নিরাপত্তা ঘিরে উঠতে থাকে প্রশ্ন।
আর পড়ুনঃ চার বিজেপি বিধায়ক নাম লেখাতে পারেন তৃণমূলে, অভিষেকের মঞ্চে বড় যোগদান ত্রিপুরায়!


বর্তমানে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান ব্যারাকপুরের এই সাংসদ পাশাপাশি ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পান তার পুত্র তথা ভাটপাড়ার বিধায়ক। এরপরেও কীভাবে এই ধরনের ঘটনা ঘটল, কেন তাদের বাড়ির সামনে সন্দেহজনক কাউকে দেখে কোনও পদক্ষেপ করা হলনা , তা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি আরো বলেন, “এটা রুটিন ব্যাপার হয়ে গিয়েছে। অর্জুন সিং ও তাঁর পরিবারকে উত্তপ্ত করতে শাসকদল এটা করছে। ও টক্কর দিচ্ছে। সাধারণ মানুষের থেকে তারা জবাব পাবেন।”
এই ঘটনা কে কেন্দ্র করেই গতকাল সন্ধ্যাবেলায় অর্জুন সিংয়ের বাড়িতে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এনআইএ তদন্তের দাবি করার পাশাপাশি নিরাপত্তার ও প্রশ্ন তোলেন তিনি। এরপর সেই রাতেই সাংসদ ও বিধায়কের নিরাপত্তা বাড়াতে তৎপর হয়ে ওঠে কমিশনারেটের আধিকারিকরা। এবং ওই রাতেই অর্জুন-পবনের বাড়ির নিরাপত্তা বাড়াতে এলাকা ঘুরে দেখেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি শ্রীহরি পাণ্ডে।
১৬৫ টি সিসি ক্যামেরায় মুড়ে দেওয়া হল অর্জুন সিংয়ের এলাকা, বাড়ানো হল নিরাপত্তা



পুলিশি টহলদারির পাশাপাশি বাড়ির চারদিকের রাস্তায় জগদ্দল থানা থেকে লাগানো হয় প্রায় ২০টি ক্যামেরা। জানা গিয়েছে আজ বিকেল থেকেই জগদ্দল থানা থেকে গোটা এলাকা জুড়ে ১৬৫ টি সিসি ক্যামেরায় মুড়ে দেওয়া হল অর্জুন সিংয়ের এলাকা। যেখানে বিশেষ করে জোর দেওয়া হচ্ছে সংসদের বাড়ির সামনের রাস্তার উপর। তবে এগুলির মাধ্যমে আদৌ কতটা নিরাপদ থাকেন পদ্ম ফুল শিবিরের এই সাংসদ ও বিধায়ক সেটাই সবচেয়ে বড় প্রশ্ন।







