নজরবন্দি ব্যুরোঃ কলকাতায় অরিজিৎ সিং এর মেগা শো-এর ঘোর এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি শহরবাসী। এখনও সোশ্যাল মিডিয়াতে ইকো পার্কে অরিজিতের কনসার্টের টুকরো ভিডিয়ো ভাসছে। অনুরাগীদের জন্য খুশির খবর, ফের রাজ্যে শো করতে আসছেন শিল্পী। এ বার তাঁর গন্তব্য উত্তরবঙ্গ।
আরও পড়ুনঃ পাওলির হাত ধরে ওয়েব সিরিজে পা রাখছেন বিশাল ভরদ্বাজ



শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে এই কনসার্ট। তবে বদলেছে শো এর তারিখ। প্রথমে ১ লা এপ্রিল দিনটিকে চূড়ান্ত করা হয়েছিল। কিন্তু পরে তা একদিন পিছিয়ে ২ এপ্রিল করা হয়েছে। এই শো নিয়ে এখন থেকেই উন্মাদনা তুঙ্গে। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের আসন সংখ্যা ২০ হাজার।



আয়োজকদের দাবি কলকাতার থেকে টিকিটের চাহিদাও বেশি শিলিগুড়িতে। দার্জিলিং, কালিম্পং থেকে বহু অরিজিৎ-অনুরাগী যোগ দেবেন এই শোয়ে। কলকাতায় শিল্পীর কনসার্টের টিকিটের সর্বোচ্চ মূল্য ছুঁয়েছিল প্রায় ৮০ হাজার টাকা।
এবার এপ্রিলে শিলিগুড়িতে অরিজিতের মেগা শো, টিকিটের দাম ও দিনক্ষণ ফাইনাল

এবার শিলিগুড়ির অনুষ্ঠানে টিকিটের মূল্য কত রেখেছেন উদ্যোক্তারা? জানা গিয়াছে এখানে টিকিটের দাম শুরু হচ্ছে ১,৫০০ হাজার টাকা থেকে। সর্বোচ্চ টিকিটের দাম রাখা হয়েছে ৪৯,০০০ হাজার টাকা।’’ সব মিলিয়ে এই শো নিয়ে এবার উষ্ণতা ছড়াবে উত্তর বঙ্গেও।







