নজরবন্দি ব্যুরোঃ সময় এখন শর্ট ফিল্ম বা ওয়েব সিরিজের। বড় বড় নামীদামি তারকারাও এখন কাজ করছেন ওয়েব সিরিজে। ওয়েব সিরিজে কাজ করছেন প্রায় বেশিরভাগ নামীদামি তারকারা। এইবার সেই তালিকায় রয়েছে পাওলি দামের নাম। বেশ বড় মাপের ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা যাবে তাঁকে।
আরও পড়ুনঃ অকাল বসন্তোৎসব এবার বিশ্বভারতীতে, অনুষ্ঠানের সূচি প্রকাশ কর্তৃপক্ষের


আর এই ওয়েব সিরিজের হাত ধরে ওটিটি তে প্রথম পা রাখতে চলেছেন বিশাল ভরদ্বাজ। ব্রিটিশ ঔপন্যাসিক আগাথা ক্রিস্টির উপন্যাস ‘দ্য সিটাফোর্ড মিস্ট্রি’র হিন্দি রূপান্তর আনছেন বিশাল। সিরিজের নাম ‘চার্লি চোপড়া অ্যান্ড দ্য মিস্ট্রি অফ সোলাং ভ্যালি’। সিরিজটি তৈরি হচ্ছে ভরদ্বাজের নিজস্ব ব্যানার বিশাল ভরদ্বাজ পিকচার্স-এ।

যৌথ ভাবে থাকবে প্রীতি শালিনীর টাস্ক টেল ফিল্মস এবং আগাথা ক্রিস্টি লিমিটেড। হিমাচল প্রদেশের তুষার ঘেরা পর্বতে চার্লি চোপড়ার যাত্রা এবং রহস্যভেদ এই সিরিজের বিষয়। পরিচালনার পাশাপাশি আঞ্জুম রাজাবালি এবং জ্যোৎস্না হরিহরনের সঙ্গে বিশাল এই সিরিজের চিত্রনাট্যকার হিসেবেও কাজ করবেন।


পাওলির হাত ধরে ওয়েব সিরিজে পা রাখছেন বিশাল ভরদ্বাজ

সিরিজটি রীতিমতো তারকাখচিত। নাসিরুদ্দিন শাহ, নীনা গুপ্তা, রত্না পাঠক শাহ, গুলশান গ্রোভার, লারা দত্ত, চন্দন রায় সান্যাল, এবং পাওলি দাম-সহ দেশের বিভিন্ন প্রান্তের প্রথম সারির তারকারা থাকছেন এই সিরিজে।







