Arijit Singh: ভক্তের ভালবাসায় আহত অরিজিৎ! এখন কেমন আছেন গায়ক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বর্তমানে বিনোদন জগতের অন্যতম জনকপ্রিয় সঙ্গীতশিল্পী হলেন অরিজিৎ সিং। গায়কের গান শোনার জন্য লোকে দূরদূরান্ত থেকে পৌঁছে যায় তাঁর শোতে। অরিজিৎকে একবার চোখের দেখা দেখতে বহু মূল্য দিয়ে টিকিট কেটে হলেও অনেকেই শো দেখতেও হাজির হয়ে যান। আবার কখনও কখনও গায়ককে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন অনেকেই!

আরও পড়ুন: Bollywood-এ ব্যাপক জনপ্রিয়তা এই ৩ তারকার, দেখুনতো চিনতে পারেন কিনা?

সেলিব্রিটিদের জন্য এই সমস্তটাই নতুন কিছুই নয়। কখনও কেউ এগিয়ে এসে জড়িয়ে ধরে! কখনও কেউ সেলফি তুলে এগিয়ে আসেন! আর তাঁদের এই ভালবাসাই অনেক সময় সেলিব্রিটিদের কাছে বড়সড় বিপদ হয়ে দাঁড়ায়। এবার ঠিক এই রকমের বিপত্তি ঘটল গায়কের জীবনে! অর্থাৎ শো করতে গিয়েই বিপত্তি! ভক্তের ভালবাসায় আহত হলেন অরিজিৎ! এখন কেমন আছেন গায়ক?

ভক্তের ভালবাসায় আহত অরিজিৎ, শো করতে গিয়েই বিপত্তি
ভক্তের ভালবাসায় আহত অরিজিৎ, শো করতে গিয়েই বিপত্তি

সূত্রের খবর, ঔরঙ্গাবাদে কনসার্টের জন্য গেছিলেন জনকপ্রিয় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং। সেই কনসার্টের গান গাইতে গাইতে এগিয়ে ভক্তদের সঙ্গে হাত মেলাতে এগিয়ে যান গায়ক। কিন্তু তিনি কি জানতেন এরপরেই বিপদ ঘটবে! গায়ক হাত মেলাতে এগিয়ে এলে, তাঁর হাত ধরে টানাটানি করতে শুরু করেন ভক্তরা। তাতেই বিপত্তি। রীতিমত হাতে চোট পান তিনি। তবুও মুখ থেকেই কিছুই প্রকাশ করেননি অরিজিৎ সিং। যদিও বেশ কিছুক্ষণ চুপ করে গিয়ে বলেন, তিনি হাতে চোট পেয়েছেন।

ভক্তের ভালবাসায় আহত অরিজিৎ, শো করতে গিয়েই বিপত্তি

এই মুহূর্তে নেটপাড়ার অন্যতম চর্চিত বিষয় হল অরিজিৎ-এর কনসার্টের সেই মুহূর্তের ভিডিও। ইতিমধ্যেই সেই ঔরঙ্গাবাদে কনসার্টের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর এই ভিডিও দেখেই অনেকেই মেজাজ হারান। কড়া ভাষায় সমালোচনা করেন শো-এর আয়োজকদের।

ভক্তের ভালবাসায় আহত অরিজিৎ, শো করতে গিয়েই বিপত্তি

ভক্তের ভালবাসায় আহত অরিজিৎ, শো করতে গিয়েই বিপত্তি

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত