নজরবন্দি ব্যুরো: বলিউড তারকাদের ব্যক্তিগত জীবনে নিয়ে বেশ আগ্রহী দর্শকরা। এমন অনেক অভিনেতা অভিনেত্রী আছেন যারা এই ইন্ডাস্ট্রিতে কোনও পরিচিতি ছাড়াই এসেছেন আবার অনেকের আগের প্রজন্ম বলিউডে কাজ করেছেন। প্রিয় তারকাদের ছোটবেলা কেমন ছিল, কীভাবে কেটেছে তাঁদের শৈশব এইসব নিয়ে অনেকে প্রশ্ন থাকে অনুরাগীদের। দেখুনতো এই তিন তারকাকে তাঁদের ছোটবেলার ছবি দেখে চিনতে পারেন কি না!
আরও পড়ুন: Writter: ছবির পোস্টারে লেখকের নাম কেন থাকবে না! এই প্রসঙ্গে প্রতিবাদ জানালেন গল্পকাররা


কয়েক দশক ধরে বলিউডে রাজ করছে কাপুর পরিবার। সেই পরিবারের উত্তরসূরি রণবীর কাপুর। তাঁর বাবা ঋষি কাপুর এবং মা নীতু কাপুর। ১৯৮২ সালের ২৮ সেপ্টেম্বর কাপুর পরিবার জন্ম অভিনেতার।

২০০৫ সালে সঞ্জয়লীলা বনশালির ব্ল্যাক ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন। ২০০৭ সালে ‘সাওয়ারিয়া’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক তাঁর। এই ছবির জন্য তিনি ফিল্মফেয়ার শ্রেষ্ঠ নবাগত পুরস্কার অর্জন করেন। এরপর একের পর এক ছবিতে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন রণবীর। ২০২২ সালে অভিনেত্রী আলিয়া ভট্টর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ওই বছরেই নভেম্বর মাসে তাঁর কন্যা সন্তান রাহার জন্ম হয়।


ছোটবেলা থেকেই অভিনেতা হওয়ার স্বপ্ন দেখতেন। স্কুল কলেজের বিভিন্ন নাটকে অংশগ্রহণ করতেন। ২০১০ সালে বলিউডে পা রাখেন এই অভিনেতা। প্রথম ছবির জন্য ফিল্মফেয়ার শ্রেষ্ঠ নবাগত পুরস্কার অর্জন করেন। ইন্ডিয়ানা ইউনিভার্সিটি ব্লুমিংটন থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর এই তারকা চলচ্চিত্র জগতে ভবিষ্যৎ গড়তে মুম্বই আসেন।

রণবীর সিং ভবনানী, ১৯৮৫ সালের ৬ জুলাই এক সিন্ধি পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ২০১০ সালে যশরাজ ফিল্মসের ‘ব্যান্ড বাজা বারাত’ ছবিতে প্রথম অভিনয়। এই ছবিটি সমালোচকদের প্রশংসা অর্জন করার পাশাপাশি বাণিজ্যিকভাবেও সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছিল। ২০১৮ সালে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে বিয়ে সারেন রণবীর। তাঁদের জুটি বেশ জনপ্রিয়।
Bollywood-এ ব্যাপক জনপ্রিয়তা এই ৩ তারকার, চিনতে পারছেন কি?
বলিউডের ‘রয়্যাল ফ্যামিলি’র একজন গুরুত্বপূর্ণ সদস্য এই অভিনেত্রী। তাঁর বাবা-মা দুজনেই সফল অভিনেতা-অভিনেত্রী। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। অল্প সময়ের মধ্যেই নিজের আলাদা একটি পরিচিতি তৈরি করেছেন এই অভিনেত্রী।

সারা আলি খান, ১৯৯৫ সালের ১২ আগস্ট পতৌদি পরিবারে জন্ম তাঁর। তাঁর বাবা সইফ আলি খান ও মা অভিনেত্রী অমৃতা সিং। তাঁর ঠাকুরদা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনসুর আলি খান পতৌদি এবং ঠাকুমা শর্মিলা ঠাকুর। ২০১৮ সালে কেদারনাথ ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক সারার। ২০০৮ সালে সইফ আলি খান অভিনীত ‘তাশান’ ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন।







