নজরবন্দি ব্যুরো : বাড়িতে বসেই আবেদন করুন রঙিন Voter ID কার্ড, সাদাকালোর জামানা শেষ। এবার ভোটার পরিচয়ও পাবেন রঙিন পদ্ধতিতে। অন্যান্য রাজ্যের মতোই এরাজ্যের মানুষজনেরাও পেতে পারে এই রঙিন ভোটার কার্ড। কোনো সাদামাটা কাগজে ল্যামিনেশন করা নয়। প্যান কার্ডের মতোই দেখতে হবে ভোটার কার্ড। থাকবে পরিচয় পত্রের বারকোডও।
আরও পড়ুনঃ সামান্য বেশি টাকার জন্য ফ্যান্টান্সি গেমের বিজ্ঞাপন কেন! সৌরভকে প্রশ্ন রামচন্দ্র গুহের


বিধানসভা ভোটের আগেই সাদাকালো থেকে রঙিনে বদলে নিতে পারেন ভোটার কার্ড। বিজ্ঞানের ভাষায় এই কার্ড গুলিকে বলা হয়, পলি ভিনাইল ক্লোরাইড (পিভিসি) কার্ড। যা সিন্থেটিক প্লাস্টিক পলিমারের তৈরি। কমিশন কর্তাদের মতে, এতে রয়েছে বেশকিছু সুবিধাও। প্রথমত, প্রযুক্তিগত সুবিধা।
দ্বিতীয়ত, বারকোড থাকায় পরিচয় পত্র আরও বেশি নিরাপদ হচ্ছে। তৃতীয়ত, কমিশনের একটি তথ্যভাণ্ডারে বিষয়টি চলে আসছে। আপনার ভোটার আইডিটি সংশোধন করা মাত্রই মিলবে রঙিন ভোটার কার্ড। জনগণের সুবিধার্থে বাড়িতে বসেই রঙিন ভোটার আইডি কার্ডের আবেদন করার সুবিধা দেওয়া হয়েছে। আবেদন করতে হলে, নির্বাচন কমিশনের ওয়েবসাইটটি http://www.nvsp.in দেখুন।
বাড়িতে বসেই আবেদন করুন রঙিন Voter ID কার্ড, নতুন কার্ড তৈরি করতে হলে প্রথমে একটি ফর্ম পূরণ করতে হবে। সঙ্গে বয়সের শংসাপত্র ও ঠিকানার প্রমাণপত্র ও ছবি আপলোড করতে হবে এবং সমস্ত কিছু আপলোড করার পরে শেষে Send অপশনে ক্লিক করতে হবে।


বয়স প্রমাণের জন্য আপনি জন্ম শংসাপত্র, মার্কশিট, পাসপোর্ট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স (ডিএল) বা আধার কার্ডের অনুলিপি আপলোড করতে পারেন। ঠিকানা প্রমাণের জন্য, পাসপোর্ট, ব্যাঙ্ক পাসবুক, রেশন কার্ড, ভাড়া চুক্তি, বিদ্যুতের বিল, গ্যাস সংযোগের অনুলিপি।







