সামান্য বেশি টাকার জন্য ফ্যান্টান্সি গেমের বিজ্ঞাপন কেন! সৌরভকে প্রশ্ন রামচন্দ্র গুহের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : সামান্য বেশি টাকার জন্য ফ্যান্টান্সি গেমের বিজ্ঞাপন কেন! ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআই এর প্রেসিডেন্ট হয়েও কেন ফ্যান্টান্সি গেমের বিজ্ঞাপন দিচ্ছেন সৌরভ? আর তা নিয়েই সৌরভ গঙ্গোপাধ্যায়কে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন, ইতিহাসবিদ তথা অ্যাডমিনিস্ট্রটরের প্রাক্তন সদস্য রামচন্দ্র গুহ। এদিন একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের মাধ্যমে তিনি মুখ খোলেন। তিনি বলেন, “সবথেকে বড় সর্বনাশা নয়, এটা সর্বনাশা।

আরও পড়ুনঃ সৌমিত্র চট্টোপাধ্যায়ায়ের জীবনের শেষ ইচ্ছা পূরণ করবেন দেব।

আজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিকে তাকান, যিনি (ক্রিকেট) বোর্ডের প্রধান, তিনি ক্রিকেট ফ্যান্টাসি গেমের প্রতিনিধিত্ব করছেন। ভারতীয়, অর্থের প্রতি এরকম লোভ অতিশয় বেদনাদায়ক”। এছাড়াও তাঁর নিজের বই ‘কমনওয়েলথ অফ ক্রিকেট’: আ লাইফলং লাভ অ্যাফেয়ার উইথ দ্য সাবটেল অ্যান্ড সফিসটিকেটেড গেম কোন টু হিউম্যানকাইন্ড’- এ ভারতীয় ক্রিকেট প্রশাসনের দিকটি তুলে ধরেছেন এই ইতিহাসবিদ। এদিন তিনি আরও বলেন, তিনি বলেন, “আমার বইয়ে বিষেণ সিং বেদীকে নিয়ে সবথেকে মনোগ্রাহী গল্প আছে।

সামান্য বেশি টাকার জন্য ফ্যান্টান্সি গেমের বিজ্ঞাপন কেন! যিনি বলেছিলেন যে (আফগানিস্তানের ক্রিকেটারদের কোচিংয়ের জন্য) তিনি কাবুল যেতেও তৈরি – ক্রিকেটের জন্য যে কোনও প্রান্তে যেতে তৈরি এবং অর্থের জন্য নয়। কিছুটা বাড়তি অর্থের জন্য কেন (সৌরভ) গঙ্গোপাধ্যায় কেন এই কাজগুলি করছেন? যদি বোর্ডের প্রেসিডেন্ট এরকম ব্যবহার করেন, তাহলে বোর্ডের নৈতিকতার মান পড়ে যায়”। উল্লেখ্য, ইতিমধ্যেই অনলাইন বেট লড়া নিয়েও সৌরভ ও বিরাট কোহলিদের মতোন তারকাদের উপস্থিতি নিয়েও মাদ্রাজ হাইকোর্টে মাদুরাই বেঞ্চে ইতিমধ্যেই একটি জনস্বার্থ মামলা হতে চলেছে।

এর আগেই এই মামলার ভিত্তিতে সৌরভ,বিরাট ও তামান্নাদের নামে নোটিশ জারি করেছিল ডিভিশন বেঞ্চ। ১৯ নভেম্বরের শুনানিতেই অনলাইন জুয়া নিয়েই উদ্বেগ প্রকাশ করা হয় বিচারপতি বি পুগালেনন্ধী। এবিষয়ে, বিচারপতি কিরুবাকরণ মন্তব্য করেন, সৌরভ একজন তারকা। উনি যদি নিজে বিজ্ঞাপনে থাকেন, তাহলে মানুষ প্রভাবিত হন। আগামী ১০ ডিসেম্বর মামলাটির শুনানি আবারও হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত