নজরবন্দি ব্যুরোঃ সৌমিত্র চট্টোপাধ্যায়ায়ের জীবনের শেষ ইচ্ছা পূরণ করবেন দেব। অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।পরবর্তীকালে তিনি করোনা কে হারিয়ে দেন। কিন্তু শরীরে বার্ধক্য জনিত সমস্যা থাকায় দীর্ঘ ৪০ দিন জীবন যুদ্ধে হেরে গিয়ে প্রয়াত হন।
আরও পড়ুনঃ অসমের রাজনীতিতে মহীরূহের পতন, প্রয়াত তরুণ গগৈ।


তারাদের মৃত্যু হয়না।এরা নিজেদের কর্মকান্ড দিয়ে আমাদের মধ্যে সারাজীবন বেঁচে থাকবেন।কিন্তু এই তারার চলে যাওয়া কেউ সহজে মেনে নিতে পারছেন না। বাংলার মানুষ যেমন মেনে নিতে পারছেননা তেমনি মেনে নিতে পারছে না টলিপাড়া। যুদ্ধ জয় করে তাঁর ফিরে আসার দিকে চেয়েছিলেন প্রত্যেকে। কিন্তু সব আশা মিথ্যে করে দীপাবলির আলোর দিনে নিভে গেল শেষ আশা।
এই বর্ষীয়ান অভিনেতার মৃত্যু সংবাদ পাওয়ার পরেই স্মৃতির পাতা ওল্টালেন সাংসদ-অভিনেতা দেব। ‘সাঁঝবাতি’ ছবিতে কিংবদন্তির সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলেন বর্তমান প্রজন্মের এই অভিনেতা। অভিনয় করার সময় সৌমিত্র হয়ে উঠেছিলেন দেবের আদরের ‘ছানা দাদু’ তাই তাকে আঁকড়ে ধরে নিজের টুইটারে দু’জনের একসঙ্গে ছবি পোস্ট করে লিখেছিলেন ‘ছানাদাদু’ তুমি যেখানেই থেকো ভাল থেকো’।
সৌমিত্র চট্টোপাধ্যায়ায়ের জীবনের শেষ ইচ্ছা পূরণ করবেন দেব। বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় জীবিত থাকা অবস্থায় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে তিনি জীবনে অনেক কিছু পেয়েছেন তবে তার একটি শেষ ইচ্ছে আছে।সেটি ছিল যে এই দীর্ঘ ৮৫ বছরের জীবনে তিনি যা যা জীবনের প্রতিটি মুহূর্তে ভালো খারাপ অভিজ্ঞতা সঞ্চয় করেছেন তা আবৃতি হোক কিংবা নাটক বা অভিনয় জীবন সবটাই একটি মাত্র সিনেমার মাধ্যমে মানুষের সামনে তুলে ধরতে চেয়েছিলেন। তার পরিচালক তিনি নিজেই হতেন তাই নিজেই হাতে কলম নিয়ে লিখে রেখেছিলেন একটি খসড়া। নিজের হাতের তৈরী নিজের জীবনের স্ক্রিপট ।


কিন্তু নিজের জীবদ্দশায় তৈরী হলনা সেই সিনেমা ।গল্প হয়ে থেকে গেল খসড়ার পাতাতে। আর এই খসড়া পাওয়া গেল কিংবদন্তির স্টাডি টেবিল এ। না আর এই স্ক্রিপটা থাকবে না টেবিলে পড়ে। মানুষ জানবে তার জীবনের সব মুহূর্ত। তিনি চলে গেলেও তার ছানা দাদুর অপূর্ণ ইচ্ছে পূরণের দায়িত্ব এবার নিজের কাঁধে তুলে নিলেন দেব । সৌমিত্র চট্টোপাধ্যায় মৃত্যুর পর ছানাদাদুর ভালো থাকার কথা জানান ঠিক একই ভাবে জানান তাঁর অপূর্ণ ইচ্ছা অর্থাৎ সেই ছবিটি তিনি নিজের হাতে নির্মাণ করবেন এবং সেখানে তিনি নিজে অভিনয় করবেন । সবকিছু ঠিকঠাক থাকলে এই বছর ডিসেম্বর মাস থেকে শুরু হতে চলেছে সেই ছবির শুটিংয়ের কাজ। আর এই ভাবে তিনি তাঁর প্রিয় দাদুকে শেষ শ্রদ্ধা জানাবেন।








