নজরবন্দি ব্যুরোঃ গতকাল গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে ফের হেফাজতে নিয়েছে সিবিআই। তারপর থেকে তদন্তে গতি বাড়িয়েছে সিবিআইয়ের আধিকারিকরা। সেখান থেকেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সিবিআইয়ের অনুমান ভোলে ব্যোম রাই মিলের সঙ্গে যোগ রয়েছে রাজ্যের খাদ্য দফতরের। একইসঙ্গে খতিয়ে দেখা হচ্ছে অনুব্রতর আরও একটি রাইস মিলের কাগজপত্র। গরু পাচারের সঙ্গে খাদ্য দফতরের যোগ! প্রশ্ন উঠছে।
আরও পড়ুনঃ Wheat Import: গম উৎপাদনে ঘাটতি, খাদ্য সঙ্কটের মুখে ভারত
সিবিআই সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের দুটি রাইসমিলের উল্লেখ রয়েছে খাদ্য দফতরের তালিকায়। এজন্য সিবিআইয়েড় তরফে ডিস্ট্রিক্ট কন্ট্রোলার অফ ফুড অ্যান্ড সাপ্লাইকে চিঠি দিয়ে একাধিক প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছে। সিবিআইয়ের অনুমান, গরুপাচারের কালো টাকা এখান থেকেই সাদা করা হত।

কিছুদিন আগেই অনুব্রত মণ্ডলের একটি রাইস মিলে তল্লাশি অভিযান চালায় সিবিআই। সেখান থেকে একাধিক তথ্য হাতে পেয়েছে তদন্তকারী অফিসাররা। সেই সমস্ত তথ্যকে সামনে রেখেই জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। সিবিআই আধিকারিকরা মনে করছেন খাদ্য দফতরের সঙ্গে কীভাবে অনুব্রতর রাইস মিলের যোগ ছিল? তা খতিয়ে দেখা উচিত। প্রয়োজনে খাদ্য দফতরের আধিকারিকদের তলব করা হতে পারে বলে জানিয়েছেন সিবিআই আধিকারিকরা।
গরু পাচারের সঙ্গে খাদ্য দফতরের যোগ! তদন্তে নামল সিবিআই

সিবিআই আধিকারিকরা জানতে চাইছেন, কত টাকার বিল কীভাবে মেটানো হয়েছে? তা জানা দরকার। সেই টাকা কাদের অ্যাকাউন্টে যেত? সেই টাকার ভাগ কারা পেত? সবটা জানা প্রয়োজন বলে মনে করছে সিবিআই।








