Anubrata Mondal: বড়সড় সমস্যা নেই, কেষ্টকে ছেড়ে দিলেন চিকিৎসকরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গতকাল রাতেই ফের বুকে ব্যাথা ওঠে অনুব্রত মণ্ডলের। গতকালই চিকিৎসকদের পরামর্শ নিয়ে সকালে অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন বীরভূম তৃণমূলের জেলা সভাপতি। সাড়ে চার  ঘন্টা পর তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, বড়সড় সমস্যা নেই।

আরও পড়ুনঃ Anubrata Mondal: রাতে বুকে ব্যাথা, সকালেই হাসপাতালে ভর্তি অনুব্রত

হাসপাতাল সূত্রে খবর, আজ হাসপাতালে আসার পর অনুব্রতর ইসিজি এবং ইকো টেস্ট করানো হয়। আড়ে চার ঘন্টা ধরে ৩৫৫ নম্বর বেডে ভর্তি থেকে চিকিৎসকদের পরামর্শ নেন তিনি। অনুব্রত হাঁটাচলা করার সময় তাঁর হৃদযন্ত্রে কতটা রক্ত চলাচল করছে সেটাও জানতে চান চিকিৎসকরা। এরপরেই চিকিৎসকরা সিদ্ধান্ত নেন অনুব্রত মণ্ডলকে আপাতত হাসপাতালে ভর্তি হওয়ার কোনও প্রয়োজন নেই।

কাটমানি কে নিয়েছে?‌ দুই তৃণমূল নেতার অডিয়ো–তে উঠল কেষ্টর নাম, অস্বস্তি দলে - Audio viral regarding cut money between two TMC Leader at Birbhum, Bangla News

সূত্রের খবর, গতকাল রাত থেকেই বুকে ব্যাথা অনুভূত করেন অনুব্রত মণ্ডল। তখনই চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। চিকিৎসকরা তাঁকে আজই ভর্তি হওয়ার পরামর্শ দেন। সেই অনুযায়ী সকালেই হাসপাতালে উপস্থিত হন তিনি। তাঁর হার্টে ব্লকেজ রয়েছে কি না সেটাই খতিয়ে দেখা শুরু হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই সমস্ত টেস্ট শুরু করা হবে৷

উল্লেখ্য, এর আগে একাধিক মামলা সিবিআইয়ের তলব এড়িয়ে গেছেন অনুব্রত মণ্ডল। বারবার হাজিরা এড়িয়ে যাওয়ার গরু পাচারকাণ্ডে ৬ এপ্রিল তাঁর সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল। সেদিন সকালে অসুস্থ বোধ করায় অবশ্য নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরার বদলে সোজা এসএসকেএমে পৌঁছন তিনি। যেখানে তাঁর একাধিক শারীরিক পরীক্ষা-নিরীক্ষা হয়।

বড়সড় সমস্যা নেই, সাড়ে চার ঘন্টা পর ছাড়া পেলেন অনুব্রত 

বড়সড় সমস্যা নেই, সাড়ে চার ঘন্টা পর ছাড়া পেলেন অনুব্রত 
বড়সড় সমস্যা নেই, সাড়ে চার ঘন্টা পর ছাড়া পেলেন অনুব্রত

এরপর ২২ এপ্রিল এসএসকেএম থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরে যান। পরে ২৩ তারিখেই সিবিআইয়ের জোড়া তলব আসে। তখন অনুব্রত জানিয়ে দেন চিকিৎসকদের পরামর্শ রয়েছে। তাই তিনি হাজিরা দিতে পারবেন না। যদিও এখনও সিবিআইয়ের কড়া নজরদারিতে রয়েছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত