নজরবন্দি ব্যুরোঃ গতকাল রাতে বুকে ব্যাথা। এরপর চিকিৎসকদের পরামর্শ মেনে বৃহস্পরিবার সকালেই অ্যাপোলো হাসপাতালে ভর্তি হলেন বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল৷ এদিন সকালেই ভর্তি হয়েছেন তিনি।
আরও পড়ুনঃ China: হঠাৎ গাঢ় রক্তের মতো লাল হয়ে গেল চীনের আকাশ, এ কিসের সংকেত?


সূত্রের খবর, গতকাল রাত থেকেই বুকে ব্যাথা অনুভূত করেন অনুব্রত মণ্ডল। তখনই চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। চিকিৎসকরা তাঁকে আজই ভর্তি হওয়ার পরামর্শ দেন। সেই অনুযায়ী সকালেই হাসপাতালে উপস্থিত হন তিনি। তাঁর হার্টে ব্লকেজ রয়েছে কি না সেটাই খতিয়ে দেখা শুরু হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই সমস্ত টেস্ট শুরু করা হবে৷

উল্লেখ্য, এর আগে একাধিক মামলায় সিবিআইয়ের তলব এড়িয়ে গেছেন অনুব্রত মণ্ডল। বারবার হাজিরা এড়িয়ে যাওয়ার গরু পাচারকাণ্ডে ৬ এপ্রিল তাঁর সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল। সেদিন সকালে অসুস্থ বোধ করায় অবশ্য নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরার বদলে সোজা এসএসকেএমে পৌঁছন তিনি। যেখানে তাঁর একাধিক শারীরিক পরীক্ষা-নিরীক্ষা হয়।


এরপর ২২ এপ্রিল এসএসকেএম থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরে যান। পরে ২৩ তারিখেই সিবিআইয়ের জোড়া তলব আসে। তখন অনুব্রত জানিয়ে দেন চিকিৎসকদের পরামর্শ রয়েছে। তাই তিনি হাজিরা দিতে পারবেন না।
রাতে বুকে ব্যাথা, ফের হাসপাতালে ভর্তি অনুব্রত

কিন্তু সিবিআইয়ের কড়া নজরদারিতে ছিলেন তিনি। নেওয়া হয়েছিল আধার কার্ড সহ একাধিক কাগজপত্রের জেরক্স কপি৷ এখন আবার হাসপাতালে ভর্তি হলেন তিনি।







