China: হঠাৎ গাঢ় রক্তের মতো লাল হয়ে গেল চীনের আকাশ, এ কিসের সংকেত?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চীন নিয়ে মানুষের জল্পনার শেষ নেই, আর তেমনি চীন তার মত কাজ করে চলেছে আর বারবারি সমালোচনার মুখে পরেছে। তবুও সে তার মতই তার কাজ জারি রেখেছে। চীনের আকাশ হঠাৎই রক্তের মতো টকটকে লাল হয়ে ওঠায় আতঙ্ক ছড়াল। দৃশ্যটি দেখা গিয়েছে চীনের ঝুসান শহরে। ভিডিয়োতে ধরা পড়েছে সেই দৃশ্য।

আরও পড়ুনঃ বুধের সকালে ববির বাড়িতে বুম্বা, বাবার পর ছেলেও!

এই ঘটনাকে ঘিরে আবার নানা রকম জল্পনাও ছড়িয়েছে। কেউ কেউ দাবি করেছেন, আকাশ লাল হয়ে যাওয়ার ঘটনা সঙ্কেত দিচ্ছে কোনও অশুভ কিছু ঘটতে চলেছে। চীনের ঝুসানের এক বাসিন্দা বলেন, ‘এ রকম দৃশ্য আগে কখনও দেখিনি। এই ঘটনাই ইঙ্গিত দিচ্ছে যে আগামী সাত দিনের মধ্যে ভূমিকম্প হতে চলেছে দেশে।’

হঠাৎ গাঢ় রক্তের মতো লাল হয়ে গেল চীনের আকাশ, এ কিসের সংকেত?

কী কারণে আকাশ লাল হয়ে গেল তা খতিয়ে দেখছে ঝুসানের আবহাওয়া দফতরও। তবে এটা আলোর প্রতিসরণের কারণেই হয়ে থাকতে পারে বলে মনে করছে তারা। কিন্তু বিষয়টি সঠিক কী, তার কারণ খোঁজার চেষ্টা করছেন আবহবিদরা।

১৭৭০ সালে এ রকম আকাশ লাল হয়ে গিয়েছিল। টানা ন’দিন ধরে লাল হয়ে ছিল আকাশ। পরে জাপানের বিজ্ঞানীরা দাবি করেছিলেন, এটি সৌরজাগতিক ঘটনা। ঝুসানের ঘটনা সেই রকমই কি না তা খতিয়ে দেখছেন বিজ্ঞানীরা।

হঠাৎ গাঢ় রক্তের মতো লাল হয়ে গেল চীনের আকাশ, এ কিসের সংকেত?

হঠাৎ গাঢ় রক্তের মতো লাল হয়ে গেল চীনের আকাশ, এ কিসের সংকেত?
হঠাৎ গাঢ় রক্তের মতো লাল হয়ে গেল চীনের আকাশ, এ কিসের সংকেত?

তবে বিজ্ঞান যা-ই বলুক না কেন, ঝুসানের অন্দরে একটা অশুভ সঙ্কেতের আঁচ পাওয়া যাচ্ছে তা শহরবাসীর কথাতেই ধরা পড়েছে। শহরবাসী মনে করছে, এটি কোনও অশুভ ঘটনার ইঙ্গিত দিচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত