Prasenjit Chaterjee: বুধের সকালে ববির বাড়িতে বুম্বা, বাবার পর ছেলেও!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সৌরভ নাকি, সৌরভ স্ত্রী ডোনা? কে হবেন রাজ্যসভার সাংসদ? এই নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। এরই মধ্যে বুধবার সকালে জল্পনা বাড়ালেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সকালেই উপস্থিত হলেন কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে। হঠাৎ করে এই সাক্ষাতের কারণ কী? রাজনৈতিক মহলে জোরালো জল্পনা।

আরও পড়ুনঃ বৈবাহিক ধর্ষণ কি অপরাধ? বিচারপতিরা একমত না, মামলা যাবে সুপ্রিম কোর্টে

উল্লেখ্য, বুধবার সকালে ফিরহাদ হাকিমের চেতলার বাড়িতে উপস্থিত ইয়হন ফিরহাদ হাকিম। দুই পক্ষের মধ্যে বেশ কিছু সময় ধরে চলে কথাবার্তা। পরে সোজা বেরিয়ে বাড়ি ফিরে যান অভিনেতা প্রসেনজিৎ। এরপরেই মেয়র ফিরহাদ হাকিম বলেন, তাঁর সঙ্গে প্রসেনজিৎ বন্ধুত্ব দীর্ঘদিনের। তাই দেখা করতে এসেছিলেন তিনি। টানা দুই মাস মুম্বইতে থাকার পর সোজা চলে আসেন তাঁর বাড়িতে।

Prasenjit Chaterjee: বুধের সকালে ববির বাড়িতে বুম্বা, বাবার পর ছেলেও!
Prasenjit Chaterjee: বুধের সকালে ববির বাড়িতে বুম্বা, বাবার পর ছেলেও!

এমনিতেই সর্বদা রাজনীতি থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অনেক রাজনৈতিক দল টানার চেষ্টা করলেও সেভাবে গুরুত্ব দেননি তিনি। কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে কেন্দ্রিয় স্বরাষ্ট্রমন্ত্রীর নৈশ্যভোজের পর এই সাক্ষাত ঘিরে জল্পনা হওয়া স্বাভাবিক। এপ্রসঙ্গে যদিও ফিরহাদ হাকিম জানিয়েছেন, এর আগে ৪০ বার সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তিনি খেয়ে এসেছেন। তখন খবর হয়নি। একদিন অমিত শাহ খেতে এসেই এত কথা।

বুধের সকালে ববির বাড়িতে বুম্বা, জল্পনা শুরু  

বুধের সকালে ববির বাড়িতে বুম্বা, জল্পনা শুরু  
বুধের সকালে ববির বাড়িতে বুম্বা, জল্পনা শুরু

উল্লেখ্য, অমিত শাহের সঙ্গে নৈশ্যভোজের পর রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়। শোনা যায় রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত হতে চলেছে সৌরভ পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়। তবে কী সেই সূত্র ধরেই রাজনীতিতে প্রসেনজিৎ? জল্পনা তুঙ্গে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত