ভোট দিয়ে ‘ম্যাজিক ফিগার’ ঘোষণা কেষ্টর: ২৩০ আসনের দাবি, বীরভূমে সব সিট তৃণমূলের

বোলপুরে ভোট দিয়ে তৃণমূলের জয়ের ভবিষ্যদ্বাণী অনুব্রত মণ্ডলের; ২৩০ আসনের দাবি, বীরভূমে সব সিট দখলের আশাবাদ

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

প্রথম দফার ভোটের মাঝেই ফলাফলের অঙ্ক কষে ফেললেন Anubrata Mondal। বোলপুরে ভোট দিয়ে বেরিয়ে তাঁর দাবি, তৃণমূল কংগ্রেস সহজেই ২৩০টি আসন জিতবে, আর বীরভূমের সব ক’টি আসনই যাবে শাসকদলের ঝুলিতে।

বৃহস্পতিবার বেলা গড়াতেই মেয়েকে সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে পৌঁছন অনুব্রত। ভোট দেওয়ার পর তাঁর প্রতিক্রিয়া, “খুব ভালো লাগছে, শান্তিপূর্ণ ভোট হচ্ছে। Mamata BanerjeeAbhishek Banerjee যেমন চেয়েছিলেন, তেমনই নির্বাচন হচ্ছে।”

এক সময়ের ‘কেষ্টগড়’-এর চেনা উত্তেজনা এ দিন কার্যত অনুপস্থিত ছিল। বীরভূমে ভোট ঘিরে যে আগ্রাসী আবহের কথা বারবার শোনা যেত, তার ছাপ এ দিন দেখা যায়নি বলেই দাবি স্থানীয়দের একাংশের। অনুব্রত নিজেও অনেকটা সংযত। অতীতের মতো ‘গুড়-বাতাসা’ বা কড়া বার্তার রাজনীতি এ দিন তাঁর কথায় ছিল না।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আত্মবিশ্বাসী সুরে তিনি বলেন, “২৩০ আসন পাব আমরা। বীরভূমের সব আসন তৃণমূলের।” তাঁর দাবি, রাজ্যজুড়েই ভোট শান্তিপূর্ণ হচ্ছে এবং মানুষ উন্নয়নের পক্ষে রায় দিচ্ছেন।

ভোট দিয়ে বেরিয়ে অনুগামীর বাইকে চেপে বাড়ি ফেরেন অনুব্রত। হাসিমুখে কথাবার্তা, কোনও ধমক-চমক নয়—একেবারেই বদলে যাওয়া এক রাজনৈতিক ছবি ধরা পড়ল এ দিনের ভোটমঞ্চে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর