Anubrata Mondal: সিউড়িতে ছিঁড়ল অনুব্রতর পোস্টার! কেষ্ট-হীন বীরভূমে চাঙ্গা হয়ে উঠছে বিরোধীরা?

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: এককালে বীরভূমে অনুব্রতর নামে বাঘে-গরুতে একঘাটে জল খেত! কোনও বিরোধীরাই নাক গলানোর সুযোগ পেত না। এক কথায় কেষ্টর ওপর দায়িত্ব দিয়েই নিশ্চিন্তে ছিল তৃণমূল! এখন সেই সব অতীত! বর্তমানে গরুপাচার মামলায় গ্রেফতার হয়ে তিহাড়ে রয়েছেন অনুব্রত মণ্ডল। আর এই সময় নাকি কেষ্ট-হীন বীরভূমে চাঙ্গা হয়ে উঠছে বিরোধীরা? এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ!

আরও পড়ুন: Abhishek Banerjee: আজ থেকেই তৃণমূলের নবজোয়ার, যাত্রার শুরুতেই মানুষের সঙ্গে মিশে গেলেন অভিষেক

WhatsApp Image 2023 04 25 at 2.41.18 PM

এককালে যার কথায় সবটা চলত আজ তাঁরই পোস্টার ছিঁড়ল! তাও আবার দলীয় কার্যালয়ের বাইরে লাগানো থাকা ছবি! সূত্রের খবর, কে বা কারা দলীয় কার্যালয়ের বাইরে থাকা পোস্টার ছিঁড়ে দিয়েছে। ঘটনাটি ঘটেছে বীরভূমেসিউড়ি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে। মঙ্গলবার এই ঘটনাটি সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

WhatsApp Image 2023 04 25 at 2.41.18 PM 1

এই ঘটনায় শাসকদলের দাবি, এলাকায় বিজেপি কর্মীরাই এই অনুব্রতর পোস্টার ছিঁড়ে দিয়েছে। পাশাপাশি এই ঘটনায় খবর পাঠানো হয় সিউড়ি থানাতেও। ঘটনার খবর ঘটনাস্থলে পৌঁছায় সিউড়ি থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার প্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতৃত্বদের দাবি, বিজেপিরা তৃণমূলের কাজ সহ্য করতে পারছে না। তাই এই সব কাজ করে বেড়াচ্ছে। পুলিশের কাছে পুরো বিষয়টি জানানো হয়েছে এবং যারা এক কাজ করছে তাদের উপযুক্ত শাস্তির দাবি জানানো হয়েছে।

সিউড়িতে ছিঁড়ল অনুব্রতর পোস্টার, চাঙ্গা হয়ে উঠছে বিরোধীরা

WhatsApp Image 2023 04 25 at 2.41.18 PM 2
সিউড়িতে ছিঁড়ল অনুব্রতর পোস্টার, চাঙ্গা হয়ে উঠছে বিরোধীরা

যদিওবা এই ঘটনার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে বিজেপি। এপ্রসঙ্গে বিজেপির এক স্থানীয় নেতৃত্বদের দাবি, “তৃণমূল হল চোর চিটিংবাজের দল। তাই চোরদের ব্যানার-ফেস্টুন ছেঁড়ার অভ্যাস আমাদের নেই। আমরা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত নই। এই ধরনের কাজ বিজেপি সমর্থন করে না। এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব!”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর