নজরবন্দি ব্যুরো: আসন্ন পঞ্চায়েত নির্বাচন! আর এই নির্বাচনকে পাখির চোখে দেখছে তৃণমূল! এহেন পরিস্থিতিতে আজ থেকেই শুরু তৃণমূলের ‘নবজোয়ার’! ইতিমধ্যেই মাধাইখাল কালী মন্দিরে পুজো দিয়েই যাত্রা শুরু করেছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই যাত্রার শুরুতেই জনসংযোগ যাত্রার শুরুতেই মানুষের ভিড়ে মিশে গিয়েছেন অভিষেক। কম বয়সীদের সেলফি, এমনকি কোলে টেনে নিয়েছেন শিশুকে।



অন্যদিকে, সংযোগ যাত্রায় নেমেই কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুললেন অভিষেক তুললেন। পাশাপাশি গীতালদহে বিএসএফের গুলিতে নিহতর পরিবারের সঙ্গে সাক্ষাৎ অভিষেকের। এদিন সকাল ১০ টা থেকে শুরু হয় যাত্রা। অন্যদিকে, সংযোগ যাত্রায় নেমেই কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুললেন অভিষেক তুললেন। পাশাপাশি গীতালদহে বিএসএফের গুলিতে নিহতর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন অভিষেক। এদিন সকাল ১০ টা থেকে শুরু হয় যাত্রা। জানা গিয়েছে, এই টানা ২ মাসের জনসংযোগ যাত্রায় তাঁবুতে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যার জন্য তৈরি হয়েছে দুধসাদা রঙের পিরামিড আকৃতির তাঁবু। যার একেকটির উচ্চতা ১০ ফুট। ৩০ ফুট জায়গা জুড়ে তৈরি তাঁবুর মেঝেতে কার্পেট পাতা রয়েছে। থাকছে ক্যাম্প খাট, চেয়ার ও স্ট্যান্ড ফ্যান।

সূত্রের খবর, আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রথম সভা করছেন কোচবিহারের দিনহাটার সাহেবগঞ্জে। এরপর তাঁর সভা সিতাইয়ের গোসাইমারি ও শীতলকুচিতেও। তারপরে ২৭ এপ্রিল সকালে তুফানগঞ্জ থেকে সরাসরি চলে আসবেন আলিপুরদুয়ারে। এখানে কুমার গ্রাম শিব মন্দিরে পুজো সারবেন। পুজো সেরে, সেখানের এক জনসভায় যোগ দেবেন অভিষেক।


আজ থেকেই তৃণমূলের নবজোয়ার, আজ থেকে টানা ২ মাস বাংলা পরিক্রমা অভিষেকের

এদিকে, অভিষেকের এই ‘নবজোয়ার’কে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী পক্ষ! এদিন এই যাত্রাকে বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ খোঁচা দিয়ে বলেছেন, “আলেকজান্ডার যেমন ভারত অভিযানে এসেছিলেন। ঠিক তেমনই তৃণমূলের এই অভিযান। মমতার তৃণমূল হয়তো উঠে গেছে। দলে পুরনো লোক আর কে কে আছে হয়তো সেটাই দেখতে গেছেন অভিষেক।” ঠিক এই ভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রাকে কটাক্ষ দিলীপ ঘোষের।







