Animal trailer: অ্যানিম্যাল-র ট্রেলার প্রকাশ্যে, এটাই কী রণবীরের সেরা অভিনয়?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বাবা-ছেলের সম্পর্কের জটিল দ্বন্দ্ব এই প্রেক্ষাপটেই সাজানো রণবীর কাপুরের আসন্ন ছবি ‘অ্যানিম্যাল’। কারুর প্রতি অন্ধ ভালোবাসা অনেক সময় আপনাকে বিপথে চালিত করতে পারে, আপনার ভিতরের জন্তুকে সর্বসমক্ষে নিয়ে আসতে পারে, সেটাই এই ঝলকের শুরু থেকে শেষ পর্যন্ত বিদ্যমান।

আরও পড়ুন: বিশ্বকাপ হারের পর মোদীর ‘অপয়া’ তকমায় আপত্তি! রণং দেহি মেজাজে ময়দানে Kangana Ranaut

11 12

বৃহস্পতিবার প্রকাশ্যে এল পরিচালক সন্দীপ রেড্ডি ভঙ্গার ‘অ্যানিম্যাল’-এর ট্রেলার। মাত্র সাড়ে তিন মিনিটের এই ঝলকে শিহরণ জাগালেন রণবীর কাপুর। এর আগে রণবীর কাপুরকে এমন অবতারে দেখা যায়নি। সন্দীপ রেড্ডি ভাঙ্গার হাত ধরে যে হিংস্র, গায়ে কাঁটা দেওয়া লুকে ধরা দিলেন কাপুরনন্দন, তাতে হলফ করে বলা যায় যে এই ছবি তাঁর ফিল্মি কেরিয়ারের অন্যতম সেরা মাইলফলক হতে চলেছে।

10 14

বিকৃত শৈশব। বদমেজাজি বাবা। পারিবারিক শত্রুতা, সবমিলিয়ে এক দুর্ধর্ষ ট্রেলার প্রকাশ্যে এল ‘অ্যানিম্যাল’-এর। প্রসঙ্গত, সেন্সর বোর্ডের তরফে A সার্টিফিকেট পেয়েছে ‘অ্যানিম্যাল’।

অ্যানিম্যাল-র ট্রেলার প্রকাশ্যে, এটাই কী রণবীরের সেরা অভিনয়?

CBFC-র তরফে জানানো হয়েছে, এই ছবি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। এই ছবিতে রণবীরের নায়িকা রশ্মিকা মন্দানা। ছবিতে রণবীর-ববির দ্বৈরত দেখতে মুখিয়ে রয়েছে দর্শক। ১লা ডিসেম্বর বক্স অফিসে মুক্তি পাবে এই ছবি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত