বিশ্বকাপ হারের পর মোদীর ‘অপয়া’ তকমায় আপত্তি! রণং দেহি মেজাজে ময়দানে Kangana Ranaut

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়েছে ভারতীয় দল। মন ভেঙেছে কোটি কোটি ভারতবাসীর। এই হার নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মত। তবে এসবের মাঝে একদল এমন আছেন যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই দায়ী করছেন ভারতের পরাজয়ের জন্য। তাঁদের বক্তব্য, ‘অপয়া’ মোদী স্টেডিয়ামে থাকার কারণেই এই ফলাফল। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই ব্যঙ্গ বিদ্রুপ মেনে নিতে পারেননি বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত।

আরও পড়ুন: ইডেনে ফাইনাল হলে ভারতই বিশ্বকাপ জিতত, মোদীকে ‘পাপিষ্ঠ’ তকমা মমতার

গত ১৯ নভেম্বর ভারতের গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপ ২০২৩-এর ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ভারত-অস্ট্রেলিয়া। অজিদের ব্যাটিং শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বোঝা যায় খেলা বিরোধী পক্ষের দিকেই চলে গিয়েছে। ফাইনাল ম্যাচে উপস্থিত থাকার কথা ছিল প্রধানমন্ত্রীর। নরেন্দ্র মোদী ওইদিন স্টেডিয়ামে পা রাখতেই তাঁকে ‘অপয়া’, ‘পনৌতি’ বলে আক্রমণ করা শুরু হয়। এমনকি এক্স হ্যান্ডেলেও ‘পনৌতি’ ট্রেন্ডিং হয়। গত রবিবার ভারতের পরাজয়ের পর থেকেই একের পর এক কটাক্ষের শিকার মোদী। এর বিরুদ্ধে রুখে দাঁড়ালেন কঙ্গনা। নিন্দুক, সমালোচকদের এহেন মন্তব্যে কার্যত ‘তেলে বেগুনে’ জ্বলে উঠেছেন তিনি।

বিশ্বকাপ হারের পর মোদীর 'অপয়া' তকমায় আপত্তি! রণং দেহি মেজাজে ময়দানে Kangana Ranaut

মোদীকে বিদ্রুপ করা নিয়ে ‘তেজস’ অভিনেত্রী বক্তব্য, ‘যে বা যাঁরা প্রধানমন্ত্রীকে অপয়া বলছেন, তাঁদেরকে আজ কিছু সত্যি কথা বলি। মোদী এমন একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি জীবনে কোনওদিন কোনও নির্বাচনে হারেননি। উনি যে বস্তুতে হাতে দেন, সেখানেই সোনা ফলে। তাঁর নেতৃত্বে গুজরাট এত উন্নতি করেছে। এবার ভারতের অর্থনীতি চার ৪ ট্রিলিয়ন স্পর্শ করবে। রাজনীতিতেও এরকম কুৎসা রটানো উচিত নয়।”

বিশ্বকাপ হারের পর মোদীর 'অপয়া' তকমায় আপত্তি! রণং দেহি মেজাজে ময়দানে Kangana Ranaut

কঙ্গনার মুখে এর আগেও একাধিকবার প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা শোনা গিয়েছিল। কয়েক মাস আগে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডন-এর সঙ্গে নরেন্দ্র মোদীর একটি ভিডিয়ো ভাইরাল হয় নেট দুনিয়ায়। সেই ভিডিও ঘিরে মোদীকে ট্রোল করা শুরু হয়। দেশের প্রধানমন্ত্রীর এমন অপমান, বা তাঁকে নিয়ে এমন ট্রোল মোটেই মেনে নিতে পারেননি বলিউডের কুইন। সোশ্যাল মিডিয়ার সরব হন কঙ্কনা রানাওয়াত।

বিশ্বকাপ হারের পর মোদীর ‘অপয়া’ তকমায় আপত্তি! রণং দেহি মেজাজে ময়দানে Kangana Ranaut

বিশ্বকাপ হারের পর মোদীর 'অপয়া' তকমায় আপত্তি! রণং দেহি মেজাজে ময়দানে Kangana Ranaut
বিশ্বকাপ হারের পর মোদীর ‘অপয়া’ তকমায় আপত্তি! রণং দেহি মেজাজে ময়দানে Kangana Ranaut

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত