Mamata Banerjee: ইডেনে ফাইনাল হলে ভারতই বিশ্বকাপ জিতত, মোদীকে ‘পাপিষ্ঠ’ তকমা মমতার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে বিপর্যস্ত হয়েছে ভারত। একশো ত্রিশ কোটি মানুষের স্বপ্ন ছারখার হতে সময় লেগেছে মাত্র কয়েক ঘন্টা। আর ভারতের বিশ্বকাপ হার কিন্তু এখন প্রাসঙ্গিক হয়ে উঠেছে রাজনৈতিক মহলেও। ফের একবার বিশ্বকাপের ব্যর্থতা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: সরকারি চাকরি দেওয়ার নামে ৩৭ লক্ষ টাকার প্রতারণা, লালবাজারের হাতে গ্রেফতার ২

আসলে, বিশ্বকাপ ফাইনালে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। ম্যাচ খেলা হচ্ছিল গুজরাতের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। নীল সমুদ্রেও একতরফাভাবে হেরে যায় ভারত। তখন স্ট্যান্ডে বসে ম্যাচ দেখছেন মোদী। অনেকেই এই হারের জন্য মোদীকে দায়ি করছেন। কারণ, বাকী ম্যাচে তাঁর অনুপস্থিতিতেই ম্যাচ জিতছে ভারত। ‘অপয়া’ প্রধানমন্ত্রী বলতেও কেউ কেউ ছাড়ছেন না।

ইডেনে ফাইনাল হলে ভারতই বিশ্বকাপ জিতত, ফের মোদীকে কটাক্ষ মমতার

এর আগেই ফাইনালে ভারতের হারের পর প্রধানমন্ত্রীকে নিশানা করা শুরু করেছেন বিরোধীরা। শিবসেনার উদ্ধব ঠাকরে থেকে শুরু করে অখিলেশ যাদব, রাহুল গান্ধী তোপ দেগেছেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই সুরে সুর মেলালেন।

ইডেনে ফাইনাল হলে ভারতই বিশ্বকাপ জিতত, ফের মোদীকে কটাক্ষ মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, “আমি তো এখনও বলতে পারি, ইন্ডিয়ার ফাইনাল যদি কলকাতাতে হত, ওয়াংখেড়েতে হত, আমরা জিততাম। আমাদের ছেলেরা এত ভালো খেলাধুলোয়। কিন্তু ওই গেরুয়া পরিয়ে দিল। আমরা সবকটা ম্যাচ জিতলাম। ১০টার মধ্যে ১০টাই জিতলাম। আর যেই পাপিষ্ঠরা গেল, হেরে গেল।”

ইডেনে ফাইনাল হলে ভারতই বিশ্বকাপ জিতত, মোদীকে ‘পাপিষ্ঠ’ তকমা মমতার

সঙ্গে তিনি আরও বলেন, “খেলতে গিয়েও বলেছিল নীল পরা যাবে না। প্লেয়ারদের আপত্তিতে সেটা খাটেনি। তাও দেখবেন নীলের মধ্যে হলুদ লাগিয়ে দিয়েছে। পাপিষ্ঠরা যেখানেই যাবে, সেখানেই মনে রাখবেন, পাপ কখনও বাপকেও ছাড়ে না।”

ইডেনে ফাইনাল হলে ভারতই বিশ্বকাপ জিতত, ফের মোদীকে কটাক্ষ মমতার
ইডেনে ফাইনাল হলে ভারতই বিশ্বকাপ জিতত, ফের মোদীকে কটাক্ষ মমতার

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত